Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

SSKM এর অলসতায় মৃত্যু, প্রতিবাদ আন্দোলনে রোগীর পরিবার

নিউজ ডেস্ক : চার চারটি হাসপাতাল ঘুরেও মেলেনি চিকিৎসা পরিষেবা। কোথাও বেড নেই,আবার কোথাও করোনা সমস্যা, বারংবার প্রত্যাক্ষিত হয়ে শেষ মুহূর্তে ভর্তি হন এসএস কেম হসপিটালে। কিন্তু সেখানেও মেলেনি জরুরী পরিষেবা। SSKM হসপিটালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন।রোগী তথা রতনের মৃত্যুর দায় ওঠে এস এস কেম হসপিটাল এর উপর।

ব্যাপারটা গন সম্মুখে আসতেই শুরু হয় লোক গুঞ্জন। রোগীর মৃত্যু নিয়ে রীতিমতো প্রতিবাদ মিছিলও তুলেছে রোগীর পরিবার। প্রতিবাদী চেহারা জোরালো করতেই রোগীর মৃতদেহ প্রত্যাখ্যান করেছেন রতন বাবু তথা রোগীর পরিবার। তাদের দাবি ‘মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই এতে’। যদিও, এস এস কেম হসপিটাল এর পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

জানা গিয়েছে, কিছুদিন আগে শিলিগুড়িতে এক গাড়ি দুর্ঘটনায় রীতিমতো আহত হয়েছিলেন রতন। তাকে ভর্তি করা হয় সেখানকার সদর হাসপাতালে। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উত্তরবঙ্গ থেকে রোগীকে রেফার করে দেয়া হয় কলকাতা। কিন্তু কলকাতাতে এসে চার – চারটি সরকারি হসপিটালে ঘোরার পরেও কোথাও মেলেনি জরুরী পরিষেবা। নিরুপায় হয়ে রতনকে ভর্তি করা হয় কলকাতা এসএস কেম হসপিটালে। কিন্তু সেখানেও অর্থোপেডিক বিভাগে বেড খালি না থাকায় রতনকে ভর্তি করা হয় মেডিসিন বিভাগে । পরিবার সূত্রের দাবি, “মেডিসিন বিভাগে ভর্তি করার পরেও কোনো রকমের চিকিৎসা মেলেনি রতনের” । সোমবার সন্ধ্যার দিকে এস এস কেম হসপিটালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories