Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

ত্রিপুরা থেকে শিক্ষা নিন, বিজেপির বিষ গলায় নেবেন না : মানিক সরকার

নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের উদ্দেশ্যে বিজেপির প্রলোভনে পা দেওয়ার বিরুদ্ধে সতর্ক বার্তা উচ্চারণ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বাংলার সমস্ত জনসাধারণকে ত্রিপুরার উদাহরণ থেকে শিক্ষা নিতে অনুরোধ করেন। তিনি বলেন, যদি আপনারা সময় পান একবার বাংলাভাষী আমার রাজ্য ত্রিপুরা থেকে ঘুরে আসুন। পথ চলতি যে কোন মানুষ আপনাকে বলতে পারবে তারা কি সর্বনাশ করেছে বিজেপিকে সমর্থন করে।

তিনি বলেন, বিজেপি নির্বাচনের আগে চাকরির যে সমস্ত ভুয়া প্রলোভন দেখিয়ে ক্ষমতায় এসেছিল তা আদৌ পূরণ তো করেইনি বরং চাকরি ছাড়া করা হয়েছে অনেককে। রাজ্য সরকারের কর্মচারীদের বাকি পড়ে রয়েছে বহু ডি এ। তিনি আরো বলেন, ত্রিপুরায় এখন রোজ মৃতদেহ মেলে। পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণের স্তরে নেতাদের মতো কাটমানি খাওয়ায় অভ্যস্ত ত্রিপুরার মন্ডল নেতৃত্ব সিদ্ধহস্ত। তার রাজ্যে গণতন্ত্রের ছায়াটুকু ও নেই বলে তিনি মন্তব্য করেন। সেজন্য তিনি রাজ্যের আপামর জনসাধারণকে সাম্প্রদায়িক শক্তির বিষাক্ত ছোবল থেকে রাজ্যকে বাঁচিয়ে ধর্মনিরপেক্ষ শক্তির পাশে দাঁড়ানোর অনুরোধ করেন।

তিনি বলেন ত্রিপুরার সাধারণ মানুষ এখন অপেক্ষায় আছে আবার কবে নির্বাচন আসবে আর তারা সঠিক সরকার নির্বাচন করবেন। ত্রিপুরার মানুষ যে ভুল করেছে এই ভুল যাতে এ রাজ্যের মানুষ না করেন তার জন্য সিপিআইএমের পলিটব্যুরো সদস্য এবং বিশিষ্ট বাম নেতা, বাংলাভাষী ত্রিপুরার তিনবারের নির্বাচিত মুখ্যমন্ত্রী সবাইকে অনুরোধ করেন গতকাল পশ্চিমবঙ্গের বীরভূমে আয়োজিত এক ট্রাক্টর মিছিলের পর অনুষ্ঠিত হওয়া জনসভায়।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories