Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

১৮ মাস পর জম্মু-কাশ্মীরে বহাল হল ইন্টারনেট পরিষেবা

নিউজ ডেস্ক : মোদি এবং অমিত শাহ এর মস্তিষ্ক প্রসূত হটকারী সিদ্ধান্তের কারণে ৫ই আগস্ট ২০১৯ এ বাতিল করা হয় রাজ্য হিসেবে জম্মু কাশ্মীরের সংবিধান স্বীকৃত বিশেষ মর্যাদা। রাজ্যটির স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়ার সঙ্গে সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয় মোবাইল ফোন এবং ইন্টারনেট পরিষেবা। অন্য সব পরিষেবা যথারীতি এখনো অর্থাৎ ১৮ মাস পরেও বন্ধ রয়েছে। তবে সুপ্রিম কোর্টের বহুদিন আগের এক আদেশ উপেক্ষা করে এতদিন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখলেও এবার চালু করল কেন্দ্র সরকার।

গতকাল থেকে জম্মু কাশ্মীরের প্রায় সব জায়গায় ফোর জি ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে বলে জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান সেক্রেটারি জানিয়েছেন। ইতিপূর্বে বেশ কয়েকবার আদালত ইন্টারনেট পরিষেবা চালু করার কথা বললেও কেন্দ্র সরকার অভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকির কথা তুলে তা করতে রাজি হয়নি। তবে গতকাল থেকে কাশ্মীর উপত্যকায় চালু হওয়া ইন্টারনেট পরিষেবার ব্যাপারে খুশী কাশ্মীরের যুবসমাজ।

কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্স এর বিশিষ্ট নেতা ওমর আব্দুল্লাহ লিখেছেন, “৪জি মুবারাক! দেরিতে হওয়াও একেবারে না হওয়ার থেকে ভালো।”
সংসদের অধিবেশনে জম্মু-কাশ্মীরের বাসিন্দা এবং কংগ্রেস নেতা গোলাম নবী আজাদ বারবার কাশ্মীরে জনসাধারনের মৌলিক অধিকার খর্ব করার বিষয়টি তুলে ধরেছেন। যার মধ্যে সর্বাগ্রে ছিল ইন্টারনেট পরিষেবার কথা।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories