Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

‘ট্রাম্প অসৎ শক্তির সাথে হাত মেলাতে পারেন’; সন্দেহ বাইডেনের,প্রাক্তন রাষ্ট্রপতির মর্যাদা হারানোর পথে ট্রাম্প

আমেরিকার প্রশাসন প্রথা অনুযায়ী প্রাক্তন প্রেসিডেন্ট কে গোপনীয় গোয়েন্দা রিপোর্ট পাঠানো হয় তা তদন্তের জন্য। কিন্তু ট্রাম্পকে নিয়ে এর পক্ষপাতী নন আমেরিকার নব প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে এমনটাই জানান বাইডেন।

এদিন বাইডেন বলেন, “আমাদের দেশের রীতি এমনটা (প্রাক্তন প্রেসিডেন্ট কে গোয়েন্দা বিভাগের গোপন রিপোর্ট পাঠানো) হলেও আমি এখন এর পক্ষপাতী নই। কারণ যে প্রেসিডেন্ট আইন অমান্য করে দেশের বিদ্রোহে বিদ্রোহীদের প্ররোচিত করে সেই প্রাক্তন প্রেসিডেন্ট এর হাতে দেশের গোয়েন্দা বিভাগের গোপনীয় তথ্য পাঠানো যথাযথ হবে বলে আমি মনে করছি না”।

এছাড়া, সাক্ষাৎকারের এক পর্যায়ে এক সাংবাদিক প্রশ্ন করেন যে -প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা চেয়ে যদি তার(বাইডেন) কাছে প্রস্তাব পাঠান তবে তিনি(বাইডেন) তা গ্রহণ করবেন কি না! এর প্রতুত্তরে বাইডেন বলেন,” তিনি(ট্রাম্প) গোয়েন্দা ব্রিফিং নিয়ে করবেনই বা কি! বড়জোর মুখ ফসকে দুটো একটা কথা বলবেন, এর বেশী তো কিছু নয়!

উল্লেখ্য, বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাস্কি জানিয়েছেন, ‘ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন কখনো কোনো গোয়েন্দা রিপোর্ট ভালোভাবে পড়তেন না। সপ্তাহে একদিন বা দুইদিন সংবাদ এর মূল অংশ গুলো পড়ে শোনাতে হতো তাকে ‘। এই প্রসঙ্গে বাইডেন বলেন, “ট্রাম অসৎ অভিপ্রায়ে অসৎ শক্তির সাথে হাত মেলাতে পারেন, তাই গোয়েন্দা ব্রিফিং ট্রাম্পের কাছে পাঠানো আমি যথাযথ মনে করছি না”।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories