Wednesday, October 21, 2026
25 C
Kolkata

বিজেপির মেদনীপুর জেলা সভাপতির বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগে পোস্টারে ছয়লাপ, আরো জোরদার গোষ্ঠীদ্বন্দ্ব!

নিউজ ডেস্ক : বিজেপিতে আরও জোরদার হলো গোষ্ঠীদ্বন্দ্ব। যতই তৃণমূল থেকে বিভিন্ন নেতাকর্মীরা বিজেপিতে যোগদান করছেন এবং তারা বিজেপির নেতৃত্বের সামনের সারিতে চলে আসছেন ততই ক্ষোভ দানা বাঁধছে আগে থেকেই বিজেপির সঙ্গে থাকা নেতাকর্মীদের মধ্যে। আর তা থেকেই সৃষ্টি হচ্ছে অন্তর্কলহের।

এবার মেদিনীপুর শহরে, মেদিনীপুর জেলা বিজেপি সভাপতি সুমিত দাস এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে পোস্টার লাগানো হলো শহরজুড়ে। পোস্টার লাগিয়েছেন বিজেপি কর্মীরাই। সারা শহরে লাগানো এই পোস্টার গুলিতে অভিযোগ করা হয়েছে সুমিত দাস অর্থের বিনিময়ে বিজেপিতে বিতরণ করছেন। পোস্টারের মিছিল লেখা ছিল “বিজেপি সৎ এবং সক্রিয় কর্মীগণ।”

আগে একাধিকবার বিভিন্ন ইস্যুতে জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টারিং করেছে বিজেপিরই একাংশ। বিধানসভা নির্বাচনের মুখে ফের একই ঘটনার পুনরাবৃত্তি। এ বিষয়ে জেলা বিজেপি সভাপতি সমিত দাশ বলেছেন, “যাঁরা পোস্টারিং করছেন তাঁরাই এব্যাপারে বলতে পারবেন। বিজেপি একটি সুশৃঙ্খল দল। এখানে চাইলেই পদ পাওয়া যায় না। তার জন্য নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে।” সমিতবাবুর অভিযোগের তির মূলত তৃণমূলের দিকে। বিজেপির একাংশের দাবি এই ঘটনার নেপথ্যে রয়েছে পিকের টিম। তবে যেহেতু এমন ঘটনা ইতিপূর্বে দেখা গেছে তাই এর পিছনে যে তৃণমূল কংগ্রেসের হাতে রয়েছে তা জোর দিয়ে কেউ বলতে পারে না।

শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পর তার সঙ্গে বেশ কিছু নেতা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তাদের মধ্যে একজন রমাপ্রসাদ গিরি বর্তমান সময়ে মেদিনীপুর বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী নেতায় পরিণত হয়েছেন এই ক্ষুদ্র সময়ে, যা আহত করেছে আদি বিজেপি কর্মীদের।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories