Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

নিজেদের তৈরি রকেটে করেই আমরা ২ বছরের মধ্যে চাঁদে নামবো : এরদোগান

নিউজ ডেস্ক : খুব সাম্প্রতিক সময়ে মুসলিম বিশ্বের প্রথম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত মঙ্গল গ্রহে তাদের অভিযান সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছে। এবার মুসলিম বিশ্বের উন্নত দেশগুলির মধ্যে অগ্রগামী দেশ তুরস্ক ঘোষণা করল তারা আগামী দুই বছরের মধ্যে নিজেদের তৈরি রকেট এর সাহায্যে চাঁদে নামবে। ঘোষণাটি এসেছে সরাসরি তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোগানের মুখ থেকে।

তিনি বলেন, “আমাদের জাতীয় মহাকাশ গবেষণার প্রাথমিক এবং প্রধান লক্ষ্য হলো আমাদের প্রজাতন্ত্রের ১০০ বছর পূর্তির পূর্বেই আমরা চন্দ্রের সঙ্গে সংযোগ স্থাপন করব।” এই লক্ষ্যে তুরস্ক কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান। ইতিমধ্যে তুরস্ক এই প্রকল্পের কাজ শুরু করেছে বলেও জানা গেছে।

তুরস্ক তাদের চন্দ্র অভিযান মূলত দুটি পর্বে সম্পন্ন করবে বলে জানান এরদোগান। তিনি আরো বলেন, ” আমরা প্রথম পর্বে ২০২৩ সালের শেষ পর্যন্ত লোয়ার অরবিটে হাইব্রিড রকেট উৎক্ষেপণ করব। ইনশাআল্লাহ আমরা নিজেদের তৈরি রকেট এর সাহায্যে চাঁদের বুকে হার্ড ল্যান্ডিং করব।”

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories