Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

মতুয়াদের ব্ল্যাকমেল করছে বিজেপি,বিস্ফোরক বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস এবার তৃণমূলের পথে?

নিউজ ডেস্ক : মতুয়াদের ব্ল্যাকমেইল করছে বিজেপি। মতুয়াদের নিয়ে ব্ল্যাকমেইল করার রাজনীতি করছে বনগাঁর সংসদ শান্তনু ঠাকুর। এমনই সব বিস্ফোরক অভিযোগ করতে শোনা গেছে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাসকে। গতকাল ঠাকুরনগরের সভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, এ রাজ্যে মমতা ব্যানার্জির যতই বাধা দিক সি এ এ অবশ্যই বাস্তবায়িত হবে। মতুয়াদের মন জয় করার জন্য তিনি বলেছিলেন টিকাকরণ কর্মসূচি সমাপ্ত হলে তাদের নাগরিকত্ব প্রদানের কাজ শুরু করা হবে।

সেই পরিপ্রেক্ষিতেই বিশ্বজিৎ দাস সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন, তাহলে যদি পাঁচ বছর লাগে টিকাকরণ কর্মসূচি সমাপ্ত হতে তাহলে মাতোয়ারা কি পাঁচ বছর নাগরিকত্ব পাওয়ার জন্য অপেক্ষা করবেন? এ ব্যাপারে তিনি বিশেষ করে বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর এর বিরুদ্ধে অভিযোগ তোলেন এই ব্যাপারে রাজনীতি করার জন্য।

এমত পরিস্থিতিতে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে বেসুরো এই বিজেপি বিধায়ক কি তাহলে সত্যি সত্যি তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন! বিভিন্ন মহল থেকে পাওয়া খবরে এমনটাই আভাস পাওয়া যাচ্ছে। কিছুদিন আগে বাজেট অধিবেশনের শেষ দিনে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে তার সঙ্গে দেখা করতে যান এই বিজেপি বিধায়ক। এমনকি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়েছেন বলেও জানান।

তার সাক্ষাৎ কি তৃণমূলে যোগদান এর ব্যাপারে নাকি অন্য কোন বিষয়ে সাংবাদিকদের করা এই প্রশ্নের জবাবে তিনি জানান, রাজ্য সরকারের তরফ থেকে পাওয়া অর্থ তিনি পাঠিয়ে দিয়েছেন কিন্তু সেটা যথাযথভাবে ব্যবহৃত হচ্ছে না বলে তিনি মুখ্যমন্ত্রীকে বিষয়টি দেখার অনুরোধ করতে এসেছেন। তবে তিনি তৃণমূলে যোগদান করতে যাচ্ছেন কিনা এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি ধোঁয়াশা রেখে এড়িয়ে যান।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories