Sunday, September 6, 2026
28 C
Kolkata

মোদীকে অবমাননা!!? গুগল সিইও সুন্দর পিচাইয়ের বিরুদ্ধে এবার মামলা দায়ের করল যোগীর পুলিশ

নিউজ স্পেশাল : ভারতের প্রবল ক্ষমতাশালী, তথাকথিত জনপ্রিয় জননেতা ও বিজেপির সমর্থকদের প্রাণ ভোমরা মোদিকে অবমাননা!? তাহলে কিভাবে চুপ থাকতে পারে উত্তরপ্রদেশের কট্টর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও তার অধীনস্থ পুলিশ? তাই এবার সরাসরি মামলা দায়ের করা হলো বিশ্বের অন্যতম ধনকুবের, সর্বোচ্চ জনপ্রিয় সার্চ ইঞ্জিন এবং টেক জায়েন্ট গুগল সিইও সুন্দর পিচাইয়ের বিরুদ্ধে। অভিযোগ, ইন্টারনেটে ভাইরাল এই ভিডিও এর সঙ্গে জড়িত তিনি, যেটা নাকি গেরুয়া শিবিরের সর্বোচ্চ নেতা মোদিকে অবমাননা করার জন্য তৈরি।

শুধু সুন্দর পিচাই নয় গুগলের আরো তিনজন উচ্চপদস্থ ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে উত্তরপ্রদেশের বারাণসী পুলিশ। যাদের মধ্যে উল্লেখযোগ্য গুগল ইন্ডিয়ার আধিকারিক সঞ্জয় কুমার। তবে শেষ পর্যন্ত উত্তর প্রদেশের পুলিশ নিজেদের পরিধি বুঝে সুন্দর পিচাই এর নাম এফআইআর থেকে বাদ দেওয়া কেই শ্রেয় মনে করেছে। এই ব্যাপারে এফআইআর দায়ের করা হয়েছে সুন্দর পিচাই সহ ১৭ জনের বিরুদ্ধে। বারানসি পুলিশের তরফ থেকে জানানো হয়, স্থানীয় এক ব্যক্তি হোয়াটসঅ্যাপ এবং ইউটিউবে মোদিকে অবমাননা করে তৈরি ভিডিও এর বিরুদ্ধে মন্তব্য করলে তার কাছে সাড়ে আট হাজার হোম কে ফোন এবং মেসেজ আসে।

কিছুদিন আগে কৃষক আন্দোলনের সমর্থনে টুইট করার জন্য সমাজকর্মী গ্রীতা থুনবার্গ এর বিরুদ্ধে মামলা দায়ের করেছিল দিল্লি পুলিশ। তখনো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিজেপি সরকারের অধীনস্থ পুলিশের এই কার্যকলাপ দেখে প্রচুর হাসাহাসি হয়েছিল। অবশ্য সাম্প্রতিককালে মোদি সরকারের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর প্রতি অতিরিক্ত তথাকথিত উদার মনোভাবের কারণে ভারতে ব্যবসা করতে বহুমুখী সমস্যায় পড়তে হচ্ছে গুগল, টুইটারের মতো উদারমনস্ক এই সব টেক জায়ান্ট গুলিকে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories