Saturday, September 5, 2026
30 C
Kolkata

আবারো ভোটের ময়দানে নামতে চান, সুর বদল অভিনেতা চিরঞ্জিতের

নিউজ ডেস্ক : আচমকা সুর বদলালেন অভিনেতা চিরঞ্জিত। তিন দিন আগে একুশের ভোটের লড়াইয়ে অনিচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। তবে আজ আগের অবস্থান থেকে পিছিয়ে এসে তিনি বলেন যদি টিকিট পান তাহলে লড়বেন, না হলে আবার নিজের জগতে ফিরে যাবেন বলে জানান বারাসাতের এই তৃণমূল বিধায়ক।

টলিপাড়ায় যখন দল বদলের হিড়িক তখনই এই স্রোতের উল্টো দিকে গিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন বারাসাতের দুবার বিজয়ী বিধায়ক চিরঞ্জিত। গত শুক্রবার উত্তর ২৪ পরগনায় বামন গাছি তে দলীয় জনসভা শেষে সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি বলেন “আগের দুবার দাড়ানোর সময়ও আমি বলেছিলাম আমি রাজনৈতিক ব্যাক্তিত্ব নই। আমি রাজনীতিতে আসতে চাইনি। এসেছিলাম। দ্বিতীয় বার টিকিট পেয়েছিলাম, জিতেছি।”
এর পরই সংশয়ের সুরে তিনি মন্তব্য করেন, “তৃতীয় বার ও টিকিট পেলে তাই করবো। যেটা করছিলাম মন দিয়ে ১০০ শতাংশ কর্তব্য পালন করবো।যদি না পাই আমার জগতে ফিরে যাবো।” তিনি আরো বলেন ‘আমি দল বদলু পার্টি নই।’ চিরঞ্জিত এর দাবী তিনি গোটা রাজ্যেরই ভূমিপূত্র।

গত বুধবার তিনি বলেন, ‘অনেক বয়স হয়ে গিয়েছে। এবার একটু বিশ্রাম নিতে চাই। দলনেত্রীকে বলেছি এবার আমায় অব্যাহতি দিন। আমি আমার জগতে ফিরে যেতে চাই।’ ঠিক তার তিন দিন পর নিজের অবস্থান বদলে আবারো ভোটের ময়দানে লড়াইয়ে নামতে চান বলে জানান অভিনেতা চিরঞ্জিত। দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার ক্ষেত্রেও তার উৎসাহ চোখে পড়ার মতো।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories