Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

জল্পনার অবসান, আজ দুপুরে চুঁচুড়াতে মুখ্যমন্ত্রীর সভাতে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তৃণমূলে যোগ দেবেন মেদিনীপুরের কংগ্রেস নেতা সৌমেন খান

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: সুদীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে, পশ্চিম মেদিনীপুরের পোড়খাওয়া কংগ্রেস নেতা তথা দুঁদে রাজনীতিবিদ সৌমেন খান আজই হুগলির চুঁচুড়া’র সভাতে জোড়া ফুলের পতাকা “হাত” এ তুলে নিতে চলেছেন, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের “হাত” থেকে।

গতকাল রাত থেকেই জেলা শহর মেদিনীপুরে এ নিয়ে জল্পনা ছড়িয়েছিল। আজ সকালে, সৌমেন বাবুর বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে, ছড়িয়ে পড়া জল্পনাই সত্যি হতে চলেছে!
প্রসঙ্গত, উল্লেখ্য পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের দীর্ঘদিনের সভাপতি তথা অভিজ্ঞ কংগ্রেস নেতা সৌমেন বাবু ছিলেন প্রয়াত সোমেন মিত্র (ছোড়দা) ঘনিষ্ঠ নেতা।
সম্প্রতি, তাঁর প্রয়াণের পর, অধীর চৌধুরী পুনরায় প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছেন। এরপরই, ২০২০ র অক্টোবর মাসে জেলা কংগ্রেস সভাপতির পদ থেকে সৌমেন খান কে সরিয়ে, নিয়ে আসা হয় অধীর ঘনিষ্ঠ নেতা তথা বর্ষীয়ান রাজনীতিবিদ সমীর রায়’কে। সেই সময়ও জল্পনা ছড়িয়েছিল সৌমেন বাবু’র তৃণমূলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা!

অবশ্য, কয়েক বছর আগেও একবার এই ধরনের জল্পনা ছড়িয়েছিল। তবে, এবার আর জল্পনা নয়, জল্পনার অবসান! মেদিনীপুর শহরের অত্যন্ত সুপরিচিত নেতা, দীর্ঘদিনের কাউন্সিলর সৌমেন খান এর অত্যন্ত ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আজ দুপুরে চুঁচুড়াতে মুখ্যমন্ত্রীর সভাতে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তৃণমূলে যোগ দেবেন তিনি।
এই বিষয়ে জেলা কংগ্রেস সভাপতি সমীর রায় জানিয়েছেন, “আমরাও শুনেছি। তবে কোনো প্রতিক্রিয়া দেবো না।” জেলা যুব কংগ্রেস সভাপতি মহম্মদ সাইফুলও জানিয়েছেন, “গতকাল এই বিষয়ে আমরা কিছুটা নিশ্চিত হতে পেরেছি। তবে, এ নিয়ে আমাদের কিছু বলার নেই।” তবে, বিধানসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে অভিজ্ঞ রাজনীতিবিদ সৌমেন খানের তৃণমূল কংগ্রেসে যোগদান নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন জেলার রাজনৈতিক মহল!

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories