Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

মমতার পরিশ্রমের ফল উদ্বোধন করেই নিচ্ছে মোদি

নিউজ টুডে : গত সোমবার নোয়াপাড়া-‌দক্ষিণেশ্বর মেট্রো উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মোদি। তার সঙ্গে রেলের একাধিক লাইনের উদ্বোধন করেছেন তিনি। আর সেই নিয়েই মোদির সভার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রীর পাল্টা সভায় ওই ডানলপের মাঠ থেকেই মেট্রো-‌রেল প্রকল্প নিয়ে অভিযোগ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‌আমি যখন রেলমন্ত্রী ছিলাম, সেই সময়েই গড়িয়া-‌নোয়াপাড়া মেট্রো প্রকল্প হয়েছিল। আমিই নোয়াপাড়া-‌দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্প ঘোষণা করেছিলাম, এখন প্রধানমন্ত্রী এসে শুধু ফিতে কাটছেন’‌। রেলের একাধিক প্রকল্প তাঁর আমলেই শুরু হয়েছিল বলে এদিন জানান মমতা। প্রধানমন্ত্রী নিজে এসব করেছেন বলে অভিযোগ করেছেন মমতা। ব্যক্তি নয় এদিন প্রধানমন্ত্রী পদের প্রতি নিজের শ্রদ্ধার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘‌প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলছেন, বলতে চাই না। কারণ উনি আজকে আছেন, কালকে থাকবেন না। আমি পদটাকে সম্মান করি’‌।

এছাড়াও এদিনের সভা থেকে, রাজ্য সরকারের নানা উন্নয়নমূলক প্রকল্পের ফিরিস্তি তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বিজেপি কিছুই করে না, শুধু দাঙ্গা লাগায় বলে কটাক্ষ করেন তিনি। সঙ্গে সঙ্গে বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে এদিন গর্জে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য রাজ্যে বিভিন্ন রেল প্রকল্পে কেন্দ্রের তরফ থেকে অর্থ সাহায্য কমিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রে বিজেপি সরকার আগমনের পর থেকে এমনকি অনেক প্রকল্প মাঝ পথে সম্পূর্ণরূপে বাতিল করে দিয়েছে মোদি সরকার। যার ফলে অপচয় হচ্ছে কোটি কোটি টাকা। আবার বিরোধী দলগুলো অভিযোগ করেছে মোদি সরকার বুলেট ট্রেন থেকে সেমি হাই স্পিড ট্রেনে সব ক্ষেত্রে গুজরাট সহ বিভিন্ন বিজেপি রাজ্যে বাস্তবায়িত করছে যেখানে চরম ভাবে উপেক্ষিত হচ্ছে অবিজেপি শাসিত রাজ্য গুলো।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories