Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

দিন মজুরদের মজুরি বৃদ্ধি করল মমতা সরকার, ভোটের আগে খুশির হাওয়া শ্রমিক মহলে

নিউজ ডেস্ক : ভোটের আগে ফের বড় ঘোষণা মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের দক্ষ ও অদক্ষ শ্রমিক, দিনমজুরদের মজুরি বাড়ালেন তিনি। এদিনই টুইটে এই ঘোষণা করেছেন তিনি। দৈনিক মজুরির অঙ্ক অনেকটা বেড়ে যাওয়ায় খুশির হাওয়া শ্রমিক মহলে।

রাজ্যে এই মুহূর্তে রয়েছেন ৫৬ হাজার ৫০০ জন অদক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক। এঁরা কেন্দ্র ও রাজ্য সরকারের নানা প্রকল্পের সঙ্গে চুক্তির ভিত্তিতে যুক্ত। এঁদের সকলের জন্য রাজ্য সরকারের নয়া ঘোষণা প্রযোজ্য। অর্থাৎ প্রত্যেকেরই দৈনিক মজুরি কোনও না কোনও হারে বাড়ছে। মুখ্যমন্ত্রী টুইটে জানিয়েছেন, অদক্ষ শ্রমিকদের দিন প্রতি মজুরি ১৪৪ টাকা থেকে বেড়ে হচ্ছে ২০২ টাকা। অর্ধদক্ষ শ্রমিকরা এতদিন হাতে পেতেন দৈনিক ১৭২ টাকা, এবার থেকে পাবেন ৩০৩ টাকা। আর দক্ষ শ্রমিকরা কাজের বিনিময়ে এখন থেকে হাতে পাবেন ৪০৪ টাকা। খুব দ্রুতই চালু হয়ে যাবে বর্ধিত হারে মজুরি প্রাপ্তি।

এই সিদ্ধান্তে স্বভাবতইখুব খুশি রাজ্যের শ্রমিক মহল। কিন্তু সমালোচনা করেছে বিরোধী দলগুলো। তারা এটিকে ভোটের জন্য নেওয়া একটা পদক্ষেপ বলে অভিহিত করেছে। তবে রাজ্যের তরফ থেকে পাল্টা উত্তর দেওয়া হয়েছে। শেষ বাজেটে বিষয়টি উল্লেখ ছিল বলে জানানো হয়েছে। সেই কথা মাথায় রেখে এই মজুরি বৃদ্ধি বলে জানানো হয়েছে।

Hot this week

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories