Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইউসুফ পাঠান

নিউজ ডেস্ক : সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন একসময়ের সমস্ত বোলারদের ত্রাস বিধ্বংসী ব্যাটসম্যান ইউসুফ পাঠান। ভারতের হয়ে বহুদিন সুনামের সঙ্গে ক্রিকেট মাঠ শাসন করছেন তিনি। ইউসুফ পাঠান ভারতের ২০০৭ এবং ২০১১ সালের দুটি বিশ্বকাপ জয়ের অন্যতম কান্ডারী ছিলেন। আজ তিনি আনুষ্ঠানিক ভাবে সমস্ত ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা জানিয়েছেন। তিনি টুইট করে লিখেছেন, “আমি আমার পরিবার, ফ্যান, বন্ধু, দল এবং পুরো দেশকে এত দিন সমর্থন এবং ভালোবাসার জন্য ধন্যবাদ। আমি নিশ্চিত আপনারা ভবিষ্যতেও এই ভাবে আমাকে উৎসাহিত করে যাবেন।”

ভারতের হয়ে তিনি ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে মোট ৫৭ টি একদিনের ম্যাচ এবং ২২ টি টি ২০ আন্তর্জাতিক ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ব্যাট এবং বলে হাতে প্রায় সমান দক্ষতা দেখানো ইউসুফ পাঠান বহু ম্যাচে ভারতের হয়ে ম্যাচ জিতেছেন। এছাড়াও তিনি আইপিএল এ রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্স এর হয়ে দাপিয়ে বেড়িয়েছেন বহু সিজেন। রাজস্থানের হয়ে প্রথম সিজেনে প্রায় নিজের কাঁধেই আইপিএল শিরোপা জয় করেছিলেন। সেবার তার ব্যাট থেকেই এসেছিল সেই বিখ্যাত ৩৭ বলের সেঞ্চুরি। ঘরোয়া ক্রিকেটে তিনি বরোদার হয়ে প্রতিনিধিত্ব করেন।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories