Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

আমাদের জল বাতাস বিশুদ্ধ, নোংরা করে ভারত ও চীন : মোদী ভক্তদের পূজ্য ডোনাল্ড ট্রাম্প

ডেস্ক এনবিটিবি : প্রেসিডেন্ট পদ এবং হোয়াইট হাউস ছেড়েছেন একমাস ১০ দিন হল। স্বভাবচরিত্র কিছুমাত্র বদলায়নি তবু। এখনও রয়েছেন বিতর্কে। পদ ছাড়ার পর প্রথম ভাষণে বললেন, আমেরিকার জল হাওয়া সবথেকে পরিষ্কার। ভারত, চীন এবং রাশিয়া নোংরা করে পৃথিবীর জল বাতাস। স্বভাবতই তিনি আমেরিকার শত্রু চীন এবং রাশিয়ার বিরুদ্ধে এমন মন্তব্য করবেন কিন্তু ভারতের সঙ্গে অতিরিক্ত সখ্যতা দেখানো ডোনাল্ড ট্রাম্প ভারতের ব্যাপারে এমন মন্তব্য করায় হতবাক ভারতে ট্রাম্প কে ভগবান রূপে পুজো করা বহু মোদি ভক্ত।

প্যারিস জলবায়ু চুক্তিতে আবার যোগ দিয়েছে আমেরিকা। তাতেই চটেছেন ট্রাম্প। তাঁর দাবি, এই চুক্তির অংশ হওয়ার কোনও যুক্তি নেই। কারণ আমেরিকার প্রতি অবিচার করা হয় এবং এই চুক্তির ফলে দেশের লক্ষ কোটি কর্মসংস্থান নষ্ট হয়েছে। 
ট্রাম্প বললেন, ‘জলবায়ু চুক্তি অনুসারে চীন ১০ বছর ধরে কিছুই করছে না। রাশিয়ায় মান এখন চলে না। বিশুদ্ধতম জল আর হাওয়া আমাদের দেশেরই। চীন, ভারত, রাশিয়া নয়, তাই ওরা বিষ ঢালছে।’ ট্রাম্প এও বলেন, ব্রহ্মাণ্ডের একটা ছোট্ট অংশ পৃথিবী এবং আমেরিকা তাকে রক্ষা করতে সবকিছু করছে। 
প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরনোর ১০৭ দিন পর ১৯ ফেব্রুয়ারি বাইডেন প্রশাসনের হাত ধরে ফিরেছে আমেরিকা। এ নিয়েই প্রবল অসন্তোষ প্রকাশ করলেন সদ্য প্রাক্তন। তবে এবার ভারতের বিরুদ্ধে মন্তব্য করা ট্রাম্প হতাশ করেছেন মোদী সরকার এবং তার ভক্তদের। কারণ মোদি আমেরিকায় গিয়ে ভারতের করদাতা দের অর্থে ট্রাম্পের জন্য রাজনৈতিক জনসভা আয়োজন করে আবকি বা ট্রাম্প সরকারের স্লোগান দিয়েছিলেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories