Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

স্বামীর দাসী নয় স্ত্রী, স্ত্রী না চাইলে স্বামী তাকে জোর করে নিজের কাছে রাখতে পারবে না, সুপ্রিম কোর্ট

নিউজ ডেস্ক : স্বামীর দাস নয় স্ত্রী, তার স্ত্রী না চাইলে জোর করে তাকে নিজের কাছে রাখতে পারবেনা তার স্বামী, এমনই রায় প্রদান করল ভারতের সুপ্রিম কোর্ট। এক ব্যক্তি সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন এই মর্মে যে তার স্ত্রী তার সঙ্গে থাকতে ইচ্ছুক নয় কিন্তু তারা বিবাহ বন্ধনে আবদ্ধ তাই তার স্ত্রীকে তার সঙ্গে থাকতে দেওয়া হোক। ওই ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট রায় দেয়। স্বভাবতই বিভিন্ন মহল থেকে আলোচনা-সমালোচনা শুরু হয়ে গেছে সুপ্রিম কোর্টের রায় নিয়ে। অনেকে বলছেন সুপ্রিম কোর্টের বিবাহ বিরোধী এই রায় সামাজিক গঠনতন্ত্র এবং প্রচলিত সমাজ ব্যবস্থা রয়েছে তাকেই দুর্বল করে দেবে। আবার একশ্রেণীর নারীবাদীরা এ রায়কে খুশির সঙ্গে স্বাগত জানিয়েছেন। তারা বলেছেন, বহুদিন ধরে চলে আসা বৈবাহিক জীবনের পরাধীনতা থেকে এবার নারীসমাজ মুক্তি লাভ করবে সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে।

গতকালের ওই মামলায় শীর্ষ আদালতে বিচারপতি সঞ্জয় কিশন কাউল এবং বিচারপতি হেমন্ত গুপ্তের এসসি বেঞ্চ প্রশ্ন তোলে, কোনও মহিলাকে নিজের সম্পত্তি বা দাসী ভাবা কতটা যুক্তিসঙ্গত? ২০১৯ সালের ১ এপ্রিল গোরক্ষপুরের একটি পারিবারিক আদালত কর্তৃক গৃহীত হিন্দু বিবাহ আইন (এইচএমএ)-এর ৯ নং ধারায় এই ব্যক্তির পক্ষে পাশ হওয়া বিবাহবন্ধনের অধিকার পুনরুদ্ধারের রায়ের বিরুদ্ধে এই মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে । ওই মহিলা আদালতে জানান, ২০১৩ সালে বিয়ের পর থেকে পণের জন্য তাঁর উপর নির্যাতন চালাত তাঁর স্বামী । স্বামীই তাঁকে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করেছিল । ২০১৫ সালে খোরপোশের জন্য মামলা করেন ওই মহিলা । গোরক্ষপুরের আদালত ওই ব্যক্তিকে প্রতি মাসে ২০ হাজার টাকা খোরপোশ দেওয়ার কথা বলেছিল । এরপরেই পারিবারিক আদালতে বিবাহবন্ধনের অধিকার পুনরুদ্ধারের আবেদন করেছিল ওই ব্যক্তি । আদালতে ওই ব্যক্তি জানায়, যখন সে একসঙ্গে থাকতে চায় তখন খোরপোশ দেওয়ার প্রশ্ন কেন উঠছে ।

ওই মহিলার আইনজীবী অনুপম মিশ্র সুপ্রিম কোর্টে জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি রক্ষণাবেক্ষণের খরচ এড়ানোর জন্য এই ‘খেলা’ শুরু করেছে । অপর দিকে ওই ব্যক্তির আইনজীবী স্ত্রী’কে স্বামীর কাছে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে চাপ সৃষ্টি করতে থাকেন । এর প্রত্যুত্তরেই শীর্ষ আদালত জানায়, ‘স্ত্রী কোনও কেনা সম্পত্তি নন, বা দাসীও নন । তিনি যখন কোথাও যেতে চান না, তখন তাঁকে পণ্যের মতো কোথাও পাঠানো যায় না ।’ তবে অনেক সমাজ বিশেষজ্ঞ এই ব্যাপারে অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেছেন, মহামান্য সুপ্রিম কোর্ট যে প্রেক্ষাপটে রায় দিয়েছে সেটি আপাতদৃষ্টিতে সঠিক কিন্তু এটির বৃহত্তর প্রভাব যে ভারতীয় সমাজ বিবাহ ব্যবস্থা এর উপরে পড়বে সেটা অনস্বীকার্য।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories