Sunday, June 7, 2026
28.6 C
Kolkata

এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশের রুটমার্চ

হাসিবুর রহমান, ক্যানিং: ২০২১ এর বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়ে গেছে ,আর তার সঙ্গে সঙ্গে রাজনীতির পারাদ বেড়েই চলেছে রাজ্য রাজনীতিতে ।রাজ্য রাজনীতিতে খুব অল্প দিনেই নতুন মুখ হিসেবে ভালোই জনপ্রিয় হয়ে উঠেছে আইএসএফ পীরজাদা আব্বাস সিদ্দিকী দল। কয়েকদিন আগে ব্রিগেডের জনসভায় বাম কংগ্রেস সঙ্গে আব্বাস সিদ্দিকীর আইএসএফ এর জোটের ঝড় তুলেছিল সেখানে। ব্রিগেডে যাওয়াকে আটকানোর জন্য অনেক চেষ্টা চালালেও, ব্যর্থ হয়েছিল শাসক দল, তারপরেও ব্রিগেড পৌছে যায় বহু মানুষ ।

খবর সূত্রে জানা যায়, সেই জন্য শাসক দল ব্রিগেডে যাওয়া মানুষদের তল্লাশি চালাচ্ছে। পাশের অঞ্চল দুর্গাপুর আইএসএফ আব্বাস সিদ্দিকীর দলের সঙ্গে তৃণমূলের কোনো কারণবশত দুটো দলের সদস্য দের মধ্যে বচসা শুরু হয়,ফলে কয়েক জনের মাথা ফেটেছে, আর বেশ কয়েকজন জেলেও আছে। ঝামেলার পর থেকে নজর রেখেছে প্রশাসন তৎপর এদিন সকাল থেকে দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং 2 নম্বর ব্লকের নারায়নপুর অঞ্চল জুড়ে টহল দিতে দেখা গিয়েছিল তাদের। সেইসাথে বাহিনীর রুটমার্চের সাথে সাথে বুথগুলো পরিদর্শন করেন তারা এবং এলাকার নারী পুরুষের কাছে জানতে চান – ভোট দেয়ার জন্য কোনো চাপ সৃষ্টি করছে কিনা? বাইরের মানুষ জন আসছে কিনা ?কোন ভয় ভীতি দেখাচ্ছে কিনা? অপরিচিত ব্যক্তিকে দেখলে আমাদের খবর দেবেন, আপনারা যেখানে সেখানে ঘোরাফেরা করবেন না , এই এলাকায় কোন সমস্যা থাকলে লোকাল পুলিশের জানাবেন। নির্বিঘ্নে ভোট দিতে যাবেন ।আমরা আছি আপনাদের পাশে এই আশ্বাস জোগান রুটমার্চ বাহিনীর সদস্যরা ।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories