Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

‘বাঘিনী’ মমতার হাত ধরেই লড়বে শিব সেনা,বিজেপির ভয় হিন্দুত্ববাদী ভোট বিভাজনের

‘রিয়াল বেঙ্গল টাইগ্রেস’ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) পাশে দাঁড়াচ্ছে শিবসেনা (Shiv Sena)। আসন্ন বিধানসভা ভোটে বাংলায় প্রার্থী দিচ্ছে না তারা। শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রউত জানিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন না তাঁরা। শিবসেনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। 

বাংলায় ২৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ভোটগ্রহণ। ৮ দফার ভোট শেষ হচ্ছে ২৯ এপ্রিল। ফলপ্রকাশ ২ মে। বাংলার ভোটে শিবসেনা (Shiv Sena) প্রার্থী দিতে পারে বলে শোনা যাচ্ছিল। তবে মতবদল করল তারা। টুইটারে উদ্ধব ঠাকরের দলের রাজ্যসভার সাংসদ সঞ্জয় রউত টুইট করেছেন,’পশ্চিমবঙ্গে শিবসেনার প্রার্থী দেওয়া নিয়ে জল্পনা চলছে। দলের সভাপতি উদ্ধব ঠাকরের সঙ্গে এনিয়ে আলোচনা হয়েছে। বর্তমানে দিদি বনাম বাকিরা লড়াই চলছে। মানি, মাসল ও মিডিয়াকে ‘ম’মতার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। শিবসেনা সিদ্ধান্ত নিয়েছে, পশ্চিমবঙ্গে প্রার্থী দেওয়া হবে না। বরং মমতার দিদির পাশে দাঁড়ানোই শ্রেয়। তাঁর সাফল্য কামনা করি। কারণ, আমরা বিশ্বাস করি, তিনিই বাংলার আসল বাঘিনী।’ 

ইতিমধ্যেই মমতাকে আসন্ন নির্বাচনে সমর্থন দেওয়ার ঘোষণা করেছেন তেজস্বী যাদব এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। এবার শিব সেনার সমর্থন তৃণমূলের হিন্দিভাষী এবং হিন্দুত্ববাদি ভোটারদের আকর্ষণ করতে সহযোগী হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories