Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

দলে আমার প্রয়োজন শেষ,বললেন টিকিট না পেয়ে হতাশ আরাবুল ইসলাম

নিউজ ডেস্ক : আজ আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে নিজেদের ২৯১ টি আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন। কেন্দ্র সেই তালিকায় নাম ছিল না দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলামের। আর এতেই চরমভাবে হতাশ হয়েছেন তিনি। ফেসবুকে পোস্ট করে তার হতাশা ব্যক্ত করেন আরবুল ইসলাম সাংবাদিকদের বলেন আমার প্রয়োজন ফুরিয়েছে এতদিন তৃণমূল কংগ্রেসের জোরে সব কাজ করেছিলাম।

তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) আজ প্রার্থী তালিকা ঘোষণা করেন। দলনেত্রী তালিকা প্রকাশ করতেই দেখা যায়, ভাঙড় (Bhangar) বিধানসভা আসনে প্রার্থী করা হয়েছে মহম্মদ রেজাউল করিমকে। প্রসঙ্গত, একসময়ের বামেদের গড় বলে পরিচিত ভাঙড়ে ২০০৬ বিধানসভা নির্বাচনে আরাবুলের (Arabul Islam) হাত ধরেই প্রথমবার জেতে তৃণমূল কংগ্রেস। তারপর ২০১১ সালে আবার সিপিআইএম-এর বাদল মজুমদার জিতলেও, ২০১৬-তে আসনটি আবার তৃণমূলের দখলে আসে। জয়ী হন সিপিআইএম থেকে তৃণমূলে যোগ দেওয়া আব্দুর রেজ্জাক মোল্লা।

এদিন প্রার্থী তালিকায় ভাঙড় (Bhangar) আসন থেকে তাঁর নাম নেই, দেখার পরই হতাশ ফেসবুকে আরাবুল (Arabul Islam) প্রথমে লেখেন, “দলের আজকে আমার প্রয়োজন ফুরালো।” এরপরই প্রতিক্রিয়া জানাতে গিয়ে খোলাখুলি তিনি বলেন, “হাজারে হাজারে মানুষ খবর পেয়ে এখানে আমার বাড়িতে চলে এসেছে। আমি শুধু একটা কথা বলব, ভাঙড়ের মানুষের নিয়েই আমি আরাবুল ইসলাম। আজকে বুথ থেকে উঠে আসা মানুষ, তাঁরা কান্নায় ভেঙে পড়েছে। আজকে শুধু একটা কথা বলতে চাই যে, এই দলটাকে (TMC) বুকে আঁকড়ে ভাঙড়ের সাধারণ মানুষের পাশে থেকে লড়াই করেছি। ভাঙড়ের মানুষ আজকে যেটা বলবে, আমি সেইটাই করব।” 

একথা বলতে বলতেই গলার স্বর ভারী হয়ে আসে আরাবুল ইসলামের (Arabul Islam)। সূত্রের খবর, প্রার্থী তালিকা প্রকাশের পর ঘনিষ্ঠ মহলে ‘এই দল (TMC) আর করব না’, বলেও ক্ষোভপ্রকাশ করতে শোনা যায় আরাবুলকে। এমনকি টিকিট না পেয়ে ‘দিশেহারা’ আরাবুল নিজের পার্টি অফিসেই ভাঙচুর চালান বলে অভিযোগ। শুধু আরাবুল কেন, টিকিট না পেয়ে হতাশদের দলে রয়েছেন দীপেন্দু বিশ্বাসও।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories