Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

সরকারি কর্মচারীরা কথা না শুনলে বাঁশ পেটা করুন আগে,তাতেও কাজ না হলে আমার কাছে আসুন : গিরিরাজ সিং

নিউজ ডেস্ক : সরকারি কর্মচারীরা যদি কথা না শুনে তাদেরকে বাঁশ পেটা করার নিদান দিলেন বিজেপি নেতা গিরিরাজ সিং। তার এই কথায় নেট মাধ্যমে রীতিমতো হইচই পড়ে গিয়েছে।

শনিবার বেগুসরাইয়ের(Begusarai) এক সভায় গিরিরাজ বলেন, ‘সাধারণ মানুষকে বলি ছোটখাটো ব্যাপার নিয়ে আপনারা আমার কাছে আসেন কেন? দেশের সাংসদ, বিধায়ক, পঞ্চায়েত প্রধান, ডিএম, এসডিও, বিডিও সাধারণ মানুষের কথা শুনতে বাধ্য। তাদের সে জন্যই নিয়োগ করা হয়েছে। যদি তাঁরা আপনাদের কথা না শোনেন তাহলে দুহাতে বাঁশ তুলে ওদের মাথায় মারুন।’ গিরিরাজের ওই কথা শুনে উল্লাসে ফেটে পড়ে জনতা।

বরাবরই বিতর্কিত মন্তব্য করতে অভ্যস্ত গিরিরাজ(Giriraj singh)। কখনও কাশ্মীর নিয়ে, কখনও ৩৭০ ধারা, কখনও তালাক বিতর্ক নিয়ে খবরে এসেছেন এই বিজেপি সাংসদ। এদিন তিনি আরও বলেন, ওই বাঁশপেটার পরও যদি কোনও কাজ না হয় তাহলে জানবেন আমি আপনাদের পাশে রয়েছি। 

মুখ্যমন্ত্রী নোটিশ কুমার অবশ্য গিরিরাজের মন্তব্যে খুশি নন। এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ও কেন বলেছে ওকেই জিজ্ঞাসা করুন। মারধোর করার কথাটা কি ঠিক? তবে তার অনেক বিরোধী সমালোচকরাও বর্তমানে তার এই মন্তব্যের প্রতি জানিয়েছেন নেট দুনিয়ায়। অনেকে বলেছেন, জনগণের অর্থে সরকার দ্বারা নিযুক্ত জনগণের সেবায় নিয়োজিত সরকারি কর্মীরা সাধারণ মানুষের সঙ্গে অনেকাংশে প্রত্যাশিত ব্যবহার করেননি তাই মানুষ সরকারি কর্মচারী বিরোধী এই মন্তব্যকে অনেকাংশে সমর্থন করছেন। তবে সবাই যে একই রকম না তাই এমন মন্তব্য করা ঠিক না বলেও আওয়াজ তুলেছেন বহু মানুষ।

Hot this week

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories