Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

শ্বশুর বাড়িতে স্ত্রীকে যেই অত্যাচার করুক দায়ী হবেন স্বামী : সুপ্রিম কোর্ট

শ্বশুরবাড়িতে থাকাকালীন স্ত্রী-র ওপর আত্মীয়ারা নিগ্রহ করলেও তার জন্য দায়ী হবে স্বামী, বলল সুপ্রিম কোর্ট। গত বছর জুনে স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ করেছিলেন স্ত্রী। সেই মামলার শুনানিতেই স্বামীকে তীব্র ভর্ৎসনা করলেন মুখ্য বিচারপতি এসএ বোবদে। 

গ্রেপ্তারির আগেই জামিনের আবেদন করেছিলেন স্বামীটি। ক্ষুব্ধ বিচারপতি বলেন, ‘আপনি মানুষ? আপনার স্ত্রীর অভিযোগ আপনি শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেছিলেন, প্রসব নষ্ট করার চেষ্টা করেছিলেন। আপনি কী ধরনের মানুষ যে ক্রিকেট ব্যাট দিয়ে স্ত্রীকে মারে?’ স্বামীর তরফে আইনজীবী কুশাগ্র মহাজন বলার চেষ্টা করেন, স্বামী নয়, ব্যাট দিয়ে মেরেছিলেন শ্বশুর। তাতে বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, স্বামী হোক আর শ্বশুর, তাতে কিচ্ছু যায় আসে না। শ্বশুরবাড়িতে কোনও নারীর ওপর অত্যাচার হলে তার দায় সম্পূর্ণ স্বামীর। এরপর জামিনের আবেদন খারিজ হয়ে যায়।

মেডিক্যাল রিপোর্টে অভিযোগকারী মহিলার শরীরে অন্তত ১০টি আঘাতের চিহ্ন পাওয়া যায়। মাথা, মুখ, গলা এমনকী যোনিতেও ছিল আঘাতের চিহ্ন। যার মধ্যে আটটি আঘাত ভোতা অস্ত্র ব্যবহারের ফলে হয়েছে বলে উল্লেখ করা হয়েছে মেডিক্যাল রিপোর্টে। এই রিপোর্টকে ভিত্তি করেই স্বামীর জামিনের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। তবে আপাতত এই রায়ের ফলে স্বস্তিতে স্ত্রী সমাজের প্রতিনিধিরা। পনের জন্য নিত্য অত্যাচারের মুখোমুখি হওয়া কোনো নতুন ঘটনা নয় এদেশে। কিছুদিন আগেও পনের জন্যে শ্বশুর বাড়ির লোকজনের নিপিড়নের জন্য আত্মহত্যা করেন এক ২৩ বছর বয়োসী মহিলা আয়েশা।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories