Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

মুখ্যমন্ত্রীকে আক্রমনের বিরুদ্ধে সরব পপুলার ফ্রন্ট

গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে নমিনেশন জমা দিতে গিয়ে যে চোট পান তা নিয়ে এখন বাংলার রাজনীতি সরগরম।জেড প্লাস ক্যাটাগরীর নিরাপত্তা থাকা সত্ত্বেও একজন মুখ্যমন্ত্রী কীভাবে আক্রান্ত হন?তাঁরই যদি নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?এসব প্রশ্নও উঠছে সোশ্যাল মিডিয়া জুড়ে,জায়গায় জায়গায় চলছে প্রতিবাদ কর্মসূচী।

তারই মধ্য পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার প্রেস রিলিজে মুখ্যমন্ত্রীর উপর আক্রমণের বিরুদ্ধে সরব হয়েছেন তারা।  পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক ওবাইদুল্লাহ নূরী তার এক বিবৃতিতে বলেন  “গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যা ঘটেছে তার খুবই উদ্বেগজনক ঘটনা এবং তার নিরপেক্ষ তদন্ত হওয়া আবশ্যক”। তিনি আরো বলেন  “নির্বাচনের সময় ঘোষিত হওয়ার পর ক্ষমতা লাভের প্রতিযোগিতা শুরু হয়েছে। এই প্রতিযোগিতায় রাজ্যের অবস্থা খুবই উত্তপ্ত। এই সময়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে এই ধরণের কিছু ঘটে যাওয়ার ফলে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হবে এবং যারা ভয়ের বাতাবরণ সৃষ্টি করে নির্বাচনে জয়ী হতে চায় তারা আরো বেশী অমানবিক হয়ে যাবে। এই অবস্থাতে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের দায়িত্ব হল, এই ঘটনার নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করা এবং যে বা যারা এই ঘটনার জন্য দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া।”

মুখ্যমন্ত্রীর করা অভিযোগের ভিত্তিতে গতকাল নন্দীগ্রামে ঘটা ঘটনার তদন্ত চলছে।এসএসকেএম থেকে মুখ্যমন্ত্রী জনসাধারণ ও তাঁর কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিলেন – “শান্ত ও সজাগ থাকুন”।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Related Articles

Popular Categories