Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

বিজেপির কিছুই আমাদের সঙ্গে মেলে না, শুধু ভোটে জিততে জোট করেছি, বিস্ফোরক মন্তব্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর

 পশ্চিমবঙ্গের মতোই আর যে সব রাজ্যে ভোট যুদ্ধের দামামা বেজে গিয়েছে, তার মধ্যে অন্যতম তামিলনাডু। সেখানে AIADMK-র সঙ্গে জোট বেঁধেছে বিজেপি (BJP)। কিন্তু শুক্রবার জোট সম্পর্কে বিস্ফোরক কথা বলতে শোনা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী ইকে পালানিস্বামীকে। তিনি স্পষ্ট জানালেন, বিজেপির সঙ্গে তাঁর দলের আদর্শ কোনওদিক থেকেই মেলে না। তবুও ভোটে জিততেই তাঁরা জোট গড়েছেন তারা। তবে বিজেপির নয় সরকার গড়লে নিজেদের আদর্শেই রাজ্য পরিচালিত হবে বলেও তিনি সাফ জানিয়ে দেন।

এদিন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কনক্লেভে উপস্থিত হয়েছিলেন পালানিস্বামী। সেখানেই এমন কথা বলতে শোনা গেল তাঁকে। তাঁর কাছে জানতে চাওয়া হয় কেন বিজেপির সঙ্গে জোট গড়ে তাঁরা তামিলনাডুতে গেরুয়া শিবিরের জমি শক্ত করছেন। এর উত্তরে মুখ্যমন্ত্রীর জবাব, ”এটা একেবারেই ভুল ধারণা যে আমরা বিজেপিকে সাহায্য করছি। ১৯৯৯ সালে ডিএমকের সঙ্গে জোট গড়েছিল বিজেপি। কেন্দ্রে ক্ষমতা দখল করার পর থেকেই বিজেপি তামিলনাডুতে রয়েছে। সুতরাং আমরা তাদের বিশেষ সাহায্য করছি একথা বলা মোটেই ঠিক নয়। প্রত্যেক দলের নিজস্ব আদর্শ রয়েছে। এআইএডিএমকেও নিজেদের আদর্শের ভিত্তিতেই সরকার চালাবে। বিজেপির সঙ্গে জোট গড়া হয়েছে কেবল ভোটে জেতার দিকেই চোখ রেখে।

কিন্তু বিজেপির সঙ্গে জোট গড়ার ফলে কি তাঁদের সংখ্যালঘু ভোট ব্যাংকে টান পড়বে না? এপ্রসঙ্গে পালানিস্বামীর সাফ কথা, ”আমাদের দল বরাবরই সংখ্যালঘুদের কল্যাণের কথা ভেবে এসেছে। সুতরাং বিজেপির সঙ্গে জোট গড়লে তাঁরা আমাদের ছেড়ে যাবেন, এমনটা হবে না। আমরা যেমন আমাদের খ্রিস্টান ভাইদের জন্য জেরুজালেম যাত্রার জন্য তহবিল তৈরি করেছি, তেমনই রমজানের সময়ও বিনামূল্যে চাল দিয়েছি মুসলিম ভাইদের।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories