Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

শ্রাবন্তী পায়েলকে ডেকেও লোক পাওয়া গেলো না নাড্ডার সভায়

রাজনৈতিক মতাদর্শের থেকে তারকাদের ঝকমকানি নাকি এখন বেশি আকৃষ্ট করে মানুষকে। যে কারণে তারকারা এখন রাজনীতিতে যোগ দিতে যতটা উৎসাহী, তাদের প্রচারে ব্যবহার করতে রাজনৈতিক দলগুলোও ততটাই। কিন্তু তাতেও কাজ হয় না অনেক সময়। মঙ্গলবার ঝাড়গ্রামে জে পি নাড্ডার সভায় লোক ডাকার কম চেষ্টা করেননি বিজেপির তারকা প্রার্থী পায়েল সরকার এবং প্রার্থী হওয়ার আশায় থাকা আরেক অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কিন্তু কাজের কাজ হলো না আদৌ।

সকালেই টুইটারে পায়েল লেখেন, ‘পশ্চিমবঙ্গে অভিভাবকরা প্রভুর মতো আচরণ করছে। এই বিভ্রান্তি দূর করার সময় এসেছে। ১৬ মার্চ জে পি নাড্ডার সভায় যোগ দিয়ে তৃণমূল সরকারকে বার্তা দিন, এবার সত্যিকারের পরিবর্তন আসছে।’ আবার শ্রাবন্তী লেখেন, ‘তৃণমূল সরকারের বিষাক্ত নীতির কারণেই পশ্চিমবঙ্গে এই অর্থনৈতিক অচলাবস্থা, উন্নয়নের অভাব। বাংলার এই অবনতি ঠেকাতে এবার জে পি নাড্ডার সঙ্গে আওয়াজ তুলুন — এবার সোনার বাংলা।’ লোকজন ডেকে আনতে এত গরমাগরম টুইটের পর লোক কই! সে প্রশ্ন সব জায়গায়। মঙ্গলবার ঝাড়গ্রামে দলের হয়ে প্রচার করেন ভারতীয় জনতা পার্টির সভাপতি জেপি নাড্ডা।

কিন্তু শ’য়ে শ’য়ে লোক হবার পরিবর্তে, উল্লেখযোগ্য ভিড় না হওয়ায় চিন্তার ভাঁজ বিজেপি নেতা কর্মীদের কপালে। ইতিমধ্যেই দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণার পর, বিজেপি কর্মীদের বিক্ষোভ নিয়ে গতকাল রাজারহাটে ওয়েস্টিন হোটেলে বৈঠক হয়। শুধু জেপি নাড্ডার বৈঠক নয়, শেষ কয়েকদিন ধরে অমিত শাহ, নিতিন গডকড়ির সভাতেও সেভাবে লোক দেখা যায়নি। মুখে জনসমুদ্র বললেও, ব্রিগেডেও এক জনহীন দৃশ্য চোখে পড়ে সকলের।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories