Wednesday, October 21, 2026
25 C
Kolkata

বিজেপি কেরালায় আসন্ন ৩০ বছরেও মাথা তুলে দাঁড়াতে পারবে না, বললেন ৫০ বছর RSS এবং বিজেপির সঙ্গে যুক্ত নেতা

নিউজ ডেস্ক : কেরালায় গত ৫০ বছর ধরে আরএসএস এবং বিজেপির সঙ্গে যুক্ত রয়েছেন হিন্দুত্ববাদী নেতা আর বালাশংকর। কিন্তু তিনি হতাশার সঙ্গে বললেন, এভাবে চলতে থাকলে আসন্ন ৩০ বছরেও আমার রাজ্য কেরালাতে বিজেপি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেনা। তার এই মন্তব্যের পিছনে কেরালায় তার পছন্দের আসন চেঙ্গান্নুর তাকে বিজেপি প্রার্থী না করা বলে মনে করছেন অনেকে। উল্লেখ্য বহুদিন ধরে কেরালায় হিন্দুত্ববাদী কর্মকান্ড পরিচালনা করার চেষ্টা করছে আরএসএস এবং বিজেপি কিন্তু এখনও পর্যন্ত কেরালা বিধানসভাতে মাত্র একজন সদস্য রয়েছে বিজেপির তরফ থেকে।

আর বালাশংকর কেরালার অর্গানাইজার নামক একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক এবং বিজেপির বুদ্ধিজীবী সেলের একজন সদস্য। কেন্দ্রীয় স্তরে বিজেপির মিডিয়া সেলের সদস্য ও ছিলেন তিনি। এবারের বিধানসভা নির্বাচনে তিনি কেরালার চেঙ্গান্নুর নামক বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন বলে জানা গেছে। কিন্তু রাজ্য বিজেপি তাকে সেখান থেকে টিকিট না দেওয়ায় তিনি প্রচন্ডভাবে আহত এবং অপমানিত বোধ করছেন বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন। তিনি এও বলেছেন, রাজ্য বিজেপি আমাকে এই আসন থেকে প্রার্থনা করে আসলে শাসকদল সিপিআইএম কেই সাহায্য করছেন। কারণ এই এলাকায় খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে এবং মুসলিম সমাজের একটা অংশের সমর্থন আমার সঙ্গে রয়েছে কিন্তু অন্য কোনো প্রার্থী এগুলো কখনোই পাবেনা। উল্লেখ্য কেরালায় উগ্র হিন্দুত্ববাদী নীতি কোনদিনই রাজনৈতিক অঙ্গনে প্রভাব জমাতে পারেনি। তাই আর বালাশঙ্করের মতো নেতারা সেখানে উগ্র হিন্দুত্ববাদী নীতি ছেড়ে মধ্যপন্থা অবলম্বন করে থাকেন। তার ফলে তাদের জনসমর্থন কিছুটা হলেও বৃদ্ধি পায়। তবে আরএসএস এবং বিজেপির বর্তমানে কট্টর হিন্দুত্ববাদী নেতারা এমন নেতাদের অনেক ক্ষেত্রে অগ্রাধিকার দেন না। সেজন্যই তিনি বলেছেন এভাবে চলতে থাকলে আসন্ন তিন দশকের কেরালার রাজনীতিতে নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে পারবে না বিজেপি।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories