Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

স্টুডেন্ট ম্যানিফেস্টো প্রকাশ এসআইও-র

আব্দুস সামাদ,জঙ্গিপুর : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসন্ন। ইতিমধ্যে আগামী নির্বাচনের মুখে রাজ্যের ছাত্র-যুবদের পক্ষ থেকে উঠে আসা দাবি নিয়ে ছাত্র সংগঠন স্টুডেন্টস্ ইসলামিক অর্গানাইজেশন (এসআইও) পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে একটি স্টুডেন্ট মেনিফেস্টো প্রকাশ করা হয়েছে। শিক্ষা ব্যবস্থার বেহাল দশা, বেকারত্ব, মানবাধিকার লঙ্ঘন, করোনা পরবর্তী সময়ের দাবিসহ একাধিক শিক্ষা সংক্রান্ত ইস্যু এই ম্যানিফেস্টোতে স্থান পেয়েছে।
মঙ্গলবার এরই অংশ হিসাবে এসআইও মুর্শিদাবাদ শাখার পক্ষ থেকে সেই  ‘স্টুডেন্টস ম্যানিফেস্টো’ জেলায় প্রকাশ করা হয় সেই সঙ্গে  বহরমপুরের সেন্ট জন অ্যাম্বুলেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে নির্বাচনকে কেন্দ্র করে মূলত শিক্ষা সংক্রান্ত ছাত্র সমাজের প্রত্যাশা এবং জেলার সমস্যাগুলি তুলে ধরা হয়।
সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখার সময় এসআইও মুর্শিদাবাদ শাখার সভাপতি কুতুবউদ্দিন আব্দুল্লাহ বলেন,”মুর্শিদাবাদ একটি গুরুত্বপূর্ণ জেলা হওয়া সত্ত্বেও স্বাধীনতার দীর্ঘ সাত দশক পেরিয়ে গেলেও এই জেলা রাজ্যের সব থেকে নীচে অবস্থান করছে। শিক্ষা-স্বাস্থ্য- অর্থনীতির দিক দিয়ে একেবারে সবার পিছনে। দীর্ঘদিন ধরে এই জেলা সবদিক থেকে বঞ্চিত হয়েছে। বর্তমানে জেলার ছাত্র ও যুবকরা তাদের শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে বহু সমস্যার সম্মুখীন।তাই আমরা ম্যানিফেস্টোর মাধ্যমে সেই সমস্ত সমস্যা রাজনৈতিক দলগুলোর সামনে তুলে ধরতে চাই।’ তিনি আরও বলেন, ” মুর্শিদাবাদ জেলা এখনও উচ্চশিক্ষায় অনেক পিছিয়ে।জেলায় বিশ্ববিদ্যালয় ঘোষনার বছর দুয়েক অতিক্রান্ত হলেও এখনও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ সেইভাবে এগোয়নি। অবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সমস্ত কাজ দ্রুত শেষ করে পঠনপাঠনের শুরু করতে হবে”।

এদিকে এসআইও জেলা শাখার সাধারন সম্পাদক জাহিরুল ইসলাম বলেন,” জেলায় বিভিন্ন শিক্ষা সংক্রান্ত সমস্যার মধ্যে  গার্লস কলেজ, মেডিক্যাল কলেজ, আইন কলেজের ঘাটতি রয়েছে। তাই আমাদের দাবি হল, গার্লস কলেজ নেই সেই সমস্ত বিধানসভা এলাকায় গার্লস কলেজ প্রতিষ্ঠাতা,প্রতিটি সংসদীয় এলাকায় একটি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠাতা,প্রতিটি মহকুমায় আইন কলেজ প্রতিষ্ঠাতা করতে হবে।”

এসআইও জেলা শাখার জনসংযোগ সম্পাদক মোহা. তাজুদ্দিন্ন বলেন,
আমাদের জেলা নানা রকম শিক্ষা,বেকারত্বসহ একাধিক সমস্যায় জর্জরিত। জেলাবাসীর উচিত হবে এমন প্রাথীদের নির্বাচিত করা যারা এই সমস্ত সমস্যা প্রতিকার করতে প্রতিশ্রুতিবদ্ধ হবেন। ” এছাড়া উক্ত মেনিফেস্টোতে উল্লেখিত সমস্ত দাবীগুলি হল:

১.মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই।
২.ভগবানগোলায় ডিগ্রি কলেজ প্রতিষ্ঠাতা করতে হবে।
৩.যে সমস্ত বিধানসভা কেন্দ্রে গার্লস কলেজ নেই সেই সমস্ত বিধানসভা এলাকায় গার্লস কলেজ প্রতিষ্ঠাতা করা ।
৪.জেলার যে সমস্ত কলেজে TIC আছে সেই কলেজ গুলোতে দ্রুত প্রিন্সিপাল নিয়োগ করতে হবে ও কলেজ গুলোতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এর দ্রুত ব্যবস্থা করা।
৫. জেলার প্রতিটি সংসদীয় এলাকায় একটি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠাতা করতে হবে।
৬.জেলার প্রতিটি মহকুমায় আইন কলেজ প্রতিষ্ঠাতা করতে হবে।

এই সকল দাবীগুলি পূরণ হলে তবেই ছাত্র সমাজ দলের সঙ্গে থাকবে বলে জানিয়েছে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories