Wednesday, October 21, 2026
25 C
Kolkata

দাড়ী রাখলেই খাবারে মিলছে ১৫ শতাংশ ছাড়!

নিউজ ডেস্ক : বর্তমান বিশ্বে যখন ইসলাম এবং ইসলাম সম্পর্কিত সমস্ত বিষয়কে অপরাধ এবং অপরাধীদের সঙ্গে সম্পৃক্ত করার অপচেষ্টা চলছে ঠিক সেসময় এক ভিন্ন চিত্র ফুটে উঠল বাংলাদেশের রাজধানী ঢাকায়। ঢাকার এক নামকরা খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এর নাম বাঙালিয়ানা ভোজ। প্রতিষ্ঠানটির তরফ থেকে জানানো হয়েছে দাড়ি রাখা যেকোনো গ্রাহক তার অর্ডার করা খাবারে ১৫ শতাংশ ছাড় পাবেন। প্রতিষ্ঠানের তরফ থেকে জানানো হয়েছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ভালোবেসে ধারণ করার জন্য আমাদের গ্রাহকদের প্রতি আমাদের এই ক্ষুদ্র সমর্থন। এই ছাড়ের বিষয়টিতে সারা বাংলাদেশের মানুষ যে উপকৃত হবেন এমনটা নয় তবে এই ক্ষুদ্র উদ্যোগ ভবিষ্যতে এমন আরও উদ্যোগকে উৎসাহিত করতে পারে সেজন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে বাহবা দিচ্ছেন অসংখ্য মানুষ।

উল্লেখ্য বেশ কিছুদিন আগে বাংলাদেশের একটি বেসরকারি সংস্থা আড়ং এ ইন্টারভিউ দিতে যাওয়া এক চাকরিপ্রার্থীকে বাদ দেয়া হয়েছিল শুধুমাত্র তার দাড়ি থাকার কারণে। তারপর ওই চাকুরিপ্রার্থী যুবক বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও আকারে প্রকাশ করলেন তা ভাইরাল হয়ে যায়। পরবর্তীতে ওই সংস্থাটির তরফ থেকে দুঃখ প্রকাশ করে ছেলেটিকে চাকরি দেয়া হয়। সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশে দাড়ির স্বপক্ষে ব্যাপক নৈতিক আওয়াজ উঠতে শুরু করে। সেই আওয়াজ এরই অংশ বাঙালিয়ানা ভোজ এর এই উদ্যোগ বলে মনে করছেন সবাই।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories