Wednesday, October 21, 2026
29 C
Kolkata

সুখী দেশের তালিকায় ভারতের অবস্থান ১৪৯ দেশের মধ্যে ১৩৯ তম!আন্তজার্তিক সূচকে ভারতের অবনমন অব্যাহত

নিউজ ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে তুলনামূলক দৃষ্টিতে উন্নয়নের পরিমাপক বিভিন্ন সূচকে ভারতের অবস্থান মোদী জমানায় ক্রমশই খারাপ থেকে আরও খারাপ হয়েছে। সেই ধারা অব্যাহত রেখে World Happiness Index এ ভারত বিশ্বের সমস্ত উল্লেখযোগ্য বৃহৎ দেশগুলির তুলনায় অনেক পিছনে অবস্থান পেল। ভারতের পিছনে পরিচিত দেশ বলতে শুধুমাত্র যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। তথাকথিত ব্যর্থ রাষ্ট্র পাকিস্তানও ভারতের থেকে অনেক ওপরে রয়েছে সূচকটিতে। এ রাঙ্কিং এ পাকিস্তানের অবস্থান ১০৫ তম। শ্রীলংকা ১২৯ তম বাংলাদেশে ১০১ এবং চীন ৮৪ তম অবস্থান অর্জন করেছে। আফগানিস্তান ১৪৯টি দেশের মধ্যে সর্বশেষ অবস্থানে রয়েছে। গত বছর এই তালিকায় ভারত ১৫৬ টি দেশের মধ্যে ১৪৪ তম স্থানে ছিল।

ইউনাইটেড নেশনস সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক দ্বারা প্রকাশিত এই সূচকে সবার ওপরে রয়েছে ফিনল্যান্ড। তারা পরপর চার বছর শীর্ষস্থান ধরে রেখেছে। বিশ্ব সুখী দেশের তালিকা নির্ধারণের বেশ কিছু বিষয় দেখা হয়। প্রথমত সেই দেশের নাগরিকদের বলা হয় তিনটি বিষয়ে তাদের মতামত দেওয়ার জন্য। বিষয় তিনটি হল জীবনের মূল্যায়ণ, ইতিবাচক আবেগ এবং নেতিবাচক আবেগ।

নিজেদের জীবন মূল্যায়নের বিষয়টিতে বলা হয়, ধরুন আপনি একটি জীবন সিঁড়ির ওপর সাওয়ার আছেন যেটাতে ০ থেকে ১০ পর্যন্ত দাগ দেওয়া আছে। ০ বোঝায় জীবন যাপনের সব থেকে খারাপ অবস্থাকে এবং ১০ বোঝায় জীবন যাপনের সবথেকে সুন্দর অবস্থাকে। আপনি নিজে ওই সিড়ির কত নম্বর ধাপে আছেন বলে মনে করেন? ইতিবাচক আবেগ বলতে খুশি, সুখ এবং আনন্দ এই তিনটি ব্যাপার আপনার আজকের দিনে এবং বিগত দিনে কতটা ছিল। আর নেতিবাচক আবেগ বলতে রাগ, চিন্তা এবং দুঃখ এই তিনটে বিষয়ের প্রভাব কতটা আজ এবং বিগত দিনটিতে ছিল সেটা বলতে হবে। এছাড়াও এই সূচক তৈরিতে দেশটির জিডিপি পার ক্যাপিটা, গড় আয়ু, দুর্নীতির সূচকে দেশটির অবস্থান, লিঙ্গ বৈষম্য, উদারতা এবং দেশটিতে নিজেদের জীবনের জন্য পছন্দসই রাস্তায় চলার স্বাধীনতা কতটুকু সে বিষয়গুলো বিবেচনা করে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories