Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

দলীয় পদ থেকে ইস্তফা বিজেপি নেতা ও প্রাক্তন বিধায়ক দুলাল বরের

বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শুরু হতে আর হাতে মাত্র একটি দিন। এখনো পর্যন্ত বিজেপির মধ্যে প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ থামছে না। এবার বাগদার বিজেপি নেতা দুলাল বর বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুরের মনোনয়ন নিয়ে অসন্তোষ প্রকাশ করে দলীয় পদ থেকে ইস্তফা দিলেন।

তাঁর বক্তব্য – দলকে ভুল বুঝিয়েছেন শান্তনু ঠাকুর। তাঁর কথাতেই সুব্রত ঠাকুর প্রার্থী হয়েছেন৷ গতকাল বুধবার দুপুরে উত্তর ২৪ পরগনার পাঁচপোতায় বিজেপি পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করে এমনই অভিযোগ তুলেছেন বিজেপির রাজ্য তফশিলি মোর্চার সভাপতি দুলাল বর৷

গাইঘাটার বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুরকে ‘ইমপোর্টেড’ বলে উল্লেখ করে তাঁর অভিযোগ, এলাকার বিজেপি কর্মীদের ভাবাবেগকে মূল্য দেয়নি দল। ২৪ ঘণ্টার মধ্যে প্রার্থী বদল না হলে তিনি পদ ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন। এর আগে বাগদা কেন্দ্র থেকেও বিদায়ী বিধায়ক দুলাল বরকে প্রার্থী করেনি বিজেপি। গত ২০১৬ বিধানসভা নির্বাচনে তিনি এই কেন্দ্র থেকে বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

শান্তনুর বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন,আমরা ভেবেছিলাম তিনি বিজেপির স্থানীয় নেতাকর্মীদের ভাবাবেগকে বুঝবেন এবং গুরুত্ব দেবেন কিন্তু আদতে ঠিক তার বিপরীত টাই হলো। তিনি অস্ট্রেলিয়ায় থাকেন এ দেশের মানুষের ব্যাপারে খোঁজ খবর রাখেন না।
তাঁর অভিযোগ, এসসি মোর্চা থেকে কাউকে প্রার্থী করা হয়নি। হতাশ কর্মীরা বলছেন অবিলম্বে পদত্যাগ করতে। ২৪ ঘণ্টার মধ্যে প্রার্থী বদল না হলে পরবর্তী সিদ্ধান্ত নেব।

এই প্রসঙ্গে বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি মনস্পতি দেব বলেন, বিষয়টি তিনি ঊর্ধ্বতন নেতৃত্বকে জানাবেন। সুব্রত ঠাকুরের ব্যাপারে তেমন কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন তিনি বলেছেন ব্যাপারটা সমাধানের জন্য যা করার এর উচ্চ নেতৃত্বই করবেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories