Wednesday, October 21, 2026
25 C
Kolkata

“বোরখা প্রগতির অন্তরায়” দাবী বিজেপির

তিন তালাকের মতো বোরখা থেকেও মুক্তি দেওয়া উচিত মুসলিম সমাজের নারীদের। বোরখা মুসলিম সমাজের নারীদের কাছে এক অভিশাপের মতো,মুসলিম সম্প্রদায়ের যাঁরা প্রগতিশীল মানুষ আছেন তাঁরা এই বোরখাকে কখনই মেনে নেবেন না। এমনটাই দাবী উত্তরপ্রদেশের মন্ত্রী আনন্দ স্বরূপ শুক্লার। তাঁর এই মন্তব্য ঘিরেই সৃষ্টি হয়েছে জটিলতার, মুসলিম সমাজে প্রশ্ন উঠছে : উনি কি করে জানলেন বোরখা বোঝা, বা তা মুসলিম নারীদের উপর চাপিয়ে দেওয়া হয় ? মুসলিম সমাজের শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে থেকে উঠছে প্রশ্ন: বোরখা পরা বা না পরার সঙ্গে প্রগতিশীল হওয়ার কী সম্পর্ক? শর্টস্ হোক বা বোরখা কোনোটাই যেমন প্রগতিশীল হতে সাহায্য করেনা,তেমন কোনোটাই প্রগতিশীল হওয়ার পথে অন্তরায়ও হতে পারেনা। তাঁরা তুলে আনছেন একাধিক মুসলিম নারীর উদাহরণও। যেমন নাদিয়া হুসেন,যিনি “গ্রেট ব্রিটিশ বেক অফ”-এর মতো জনপ্রিয় কেক বেকিং শো তে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর হিজাব তো সেদিন জনপ্রিয় হওয়ার পথে বাধা হয়নি। কিংবা ইবতিয়াজ মুহাম্মদ, বিখ্যাত আমেরিকান ফেন্সার, তাঁর হিজাব তো তাঁকে অলিম্পিক খেলতেও বাধা দেয়নি। এছাড়াও আরও সফল হিজাব-বোরখাধারী সফল নারীদের নাম উঠে আসছে এই বিতর্কে।

পোশাক আক্রমণে যেন বারংবার জড়িয়ে পরছেন বিজেপি নেতা মন্ত্রীরা। আনন্দ স্বরূপ শুক্লার বোরখা নিয়ে মন্তব্য, দিলীপ ঘোষের মমতা বন্দ্যোপাধ্যায়কে শাড়ির বদলে বারমুডা পরতে বলে মন্তব্য করা যেন একের পর এক জটিলতার সৃষ্টি করছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories