Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

ভোটের মধ্যেই শুরু রমজান! গুরুত্বপূর্ণ ঘোষণা নির্বাচন কমিশনের

বাংলার বুকে ভোট শুরু হয়ে গিয়েছে। যা কার্যত পুরো এপ্রিল মাস জুড়েই চলবে। সেই এপ্রিল মাসের ১৪ তারিখ থেকেই শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। সংখ্যালঘু ভাইবোনদের কাছে অতি পবিত্র এই মাসে থাকে রোজা পালনের রীতি। সেই সময়েই রাজ্য সরকার রেশন থেকে বাড়তি খাদ্য সামগ্রী প্রদান করে। কিন্তু এবারে যেহেতু নির্বাচন শুরু হয়ে গিয়েছে, আদর্শ আচরণবিধি লাগু রয়েছে তাই রাজ্য সরকারের পক্ষে এবারে রমজান মাসে রেশন থেকে কী কী দেওয়া হবে সেই বিষয়ে কিছু ঘোষণা করা হয়নি। তাই এই বিষয়ে এবারে নির্বাচন কমিশনই যা জানাবার তা জানিয়ে দিল।

নির্বাচন কমিশন জানিয়েছে, সরকারি নিয়ম মেনে প্যাকেজ বিলি করতে কোনও বাধা নেই। তবে নতুন করে তাতে কিছু সংযোজন, বিয়োজন করা যাবে না। প্রাপকদের তালিকাতেও নতুন কোনও নাম যোগ হবে না। প্রতি বছর রমজান মাসে রাজ্য সরকারের পক্ষ থেকে রেশন দোকান মারফত সংখ্যালঘু গ্রাহকদের বাড়তি ১ কেজি করে ময়দা, ১ কেজি করে চিনি, ১ লিটার করে সর্ষের তেল এবং ছোলা দেওয়া হয়। এটাই রাজ্য সরকারের তরফে রেশনে রমজান স্পেশ্যাল প্যাকেজ হিসাবেই চিহ্নিত। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রকল্প শুরু হয়েছে বাংলায়। প্রতি বছর এই তালিকায় সামান্য কিছু পরিবর্তনও থাকে। তবে এবার সেই পরিবর্তন একেবারেই করা যাবে না। অন্তত নির্বাচন কমিশনের এই ঘোষণা অনুযায়ী।

নির্বাচন কমিশনের তরফে এ বিষয়ে কড়া নির্দেশ জারি করার পাশাপাশি সংখ্যালঘু মহল্লায় থাকা রেশন দোকানগুলিতেও বাড়তি নজরদারি করা হচ্ছে। রমজান মাস শুরু হলেই কমিশন যা দেখবে তা হল, আগে থেকে নথুভুক্ত গ্রাহকেরা ওই বিশেষ প্যাকেজ ঠিকমতোন পাচ্ছেন কিনা, প্রাপকদের তালিকায় কোনও নতুন নাম যোগ হয়েছে কিনা, সেইসঙ্গে রাজনৈতিক সুবিধার্থে গণবণ্টন ব্যবস্থায় কোনও বাড়তি পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা। রাজ্যের রেশন দোকানগুলিকেও এ বিষয়ে কমিশনের সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের খাদ্য দফতর থেকে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories