Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

ভোটের আগেরদিন ভোট কেন্দ্রের এলাকা থেকেই উদ্ধার হল তাজা বোমা

ভোট ঘোষণা হওয়ার পর থেকেই লাগাতার বোমা উদ্ধার হওয়ার ঘটনা একপ্রকারের রোজনামচা হয়ে উঠেছে। এবার ভোটের আগেরদিন ভোট কেন্দ্রের এলাকা থেকেই উদ্ধার হল তাজা বোমা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে স্থানীয় পুলিশ বাহিনী। এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

ঘটনাটি পশিমমেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত রাজনগর এলাকার। ওই এলাকারই এক জনবহুল সড়কের ধার থেকে ভোটের আগেরদিন দুটি বোমা উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় থানার পুলিশকর্মীরা। তাজা বোমা দুটির উপর জল ঢেলে প্রাথমিকভাবে তা নিষ্ক্রিয় করার প্রয়াসও করেন তাঁরা। তাঁরাই খবর দেন বম্বস্কোয়াডে। খবরটি জানাজানি হতেই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির নেতা সমর্থকদের দাবি এলাকায় আতঙ্ক তৈরি করতেই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তৃণমূল। অন্যদিকে তৃণমূলের দাবি এটা বিরোধীদের কাজ। এলাকায় অশান্তি তৈরি করতে এই সব করা হচ্ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচনে ভোট গ্রহণ করা হবে পশ্চিম মেদিনীপুরে। খড়্গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোণা, কেশপুরে ভোটগ্রহণ চলবে। পশ্চিম মেদিনীপুরে ভোটের জন্য মোতায়েন করা হয়েছেছে ২১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories