Sunday, September 6, 2026
28 C
Kolkata

সাগরদীঘি, সামসেরগঞ্জ, রঘুনাথগঞ্জ বিধানসভা কেন্দ্রে এসডিপিআই এর প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল

আসন্ন বিধানসভা নির্বাচনে জোরকদমে ভোট প্রচারে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল। তামিলনাড়ু, কেরালা, পদুচেরি ছাড়াও পশ্চিমবঙ্গের পাঁচটি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে চলেছে এসডিপিআই। মুর্শিদাবাদের রাণীনগর, সামসেরগঞ্জ, সাগরদিঘি, লালগোলা ও রঘুনাথগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ করেছে এসডিপিআই।রাণীনগরে সাহের আলম, সাগরদিঘিতে মৌলানা আব্দুত তাওয়াব, লালগোলাতে এসডিপিআই এর নেত্রী নাজমা কয়াল, সামসেরগঞ্জে মোহাম্মদ আলাউদ্দিন ও রঘুনাথগঞ্জ বিধানসভায় প্রতিদ্বন্দ্বীতা করবে জাকির হোসেন।
বুধবার সাগরদীঘি, সামসেরগঞ্জ ও রঘুনাথগঞ্জ আসনে বাংলা গনমোর্চা সমর্থত এসডিপিআই এর প্রার্থীরা জঙ্গিপুর মহকুমা অফিসে মনোনয়ন পত্র দাখিল করে।
সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের প্রার্থী আব্দুত তাওয়াব বলেন “ভারতবর্ষে প্রচলিত রাজনৈতিক দল গুলো জনগণের  সাংবিধানিক অধিকার দিতে ব্যার্থ হয়েছে দেশজুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হচ্ছে।তাই ভারতবর্ষকে ক্ষুধা ও ভয় মুক্ত দেশ গঠনের লক্ষ্যে বিকল্প রাজনৈতিক শক্তি হিসাবে এসডিপিআই এর আত্মপ্রকাশ হয়েছে।বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দল গুলির গোষ্ঠীদ্বন্ধ ও প্রার্থী নিয়ে অসন্তোষ বিকল্প হিসাবে এসডিপিআই এর উপর মানুষ আশা রাখবে বলে মনে করেন তিনি ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories