Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

বিজেপি নেত্রীকে চুলের মুঠি ধরে মার নিজের দলেরই নেতার, আরো প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব

নিউজ ডেস্ক : বিজেপির আদি–নব্যদের মধ্যে বিরোধ ক্রমেই বাড়ছে। আরও একবার সেই বিরোধ প্রকাশ্যে এল। এবার দলীয় ব্যাপারে বচসার কারণে এক মহিলা নেত্রীকে চুলের মুঠি ধরে মারলেন বিজেপির মণ্ডল সভাপতি। তাও আবার বিজেপির মণ্ডল কার্যালয়ে। ঘটনা কলকাতার উপকন্ঠে কালিকাপুরের। যেখানে অমিত শাহ নরেন্দ্র মোদি যোগী আদিত্যনাথ এর মত বিজেপি নেতারা রাজ্যে এসে রাজ্য সরকারকে মহিলাদের সুরক্ষা, মহিলাদের ক্ষমতায়ন এবং নারীদের নিরাপত্তার ব্যাপারে আক্রমন করছেন ঠিক সেইসময় তাদের দলের অভ্যন্তরে এমন ঘটনা তাদের দলে মহিলাদের প্রকৃত অবস্থান নিয়ে প্রশ্ন তুলে দিল।

 

সার্ভেপার্ক থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে। আক্রান্ত বিজেপি নেত্রীর নাম রিনা টিকাদার। রিনা দেবী ১০৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বয়স ৪৫–এর আশপাশে। বর্তমানে তিনি বিজেপি–র মণ্ডল কমিটির ভাইস প্রেসিডেন্ট। তাঁকে মারধরে অভিযুক্ত খোদ বিজেপি–র মণ্ডল সভাপতি অরিন্দম রায়।
জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে কালিকাপুরে মণ্ডল কার্যালয়ে বৈঠক চলছিল। সেখানে উপস্থিত ছিলেন যাদবপুর মণ্ডল ৪–এর সভাপতি অরিন্দম রায়, ভাইস প্রেসিডেন্ট রিনা টিকাদার, যুব প্রেসিডেন্ট প্রসেনজিৎ ভক্ত, মণ্ডল কমিটির সম্পাদক উৎপল দত্ত সহ অন্যান্যরা। অভিযোগ, একটি বিষয় নিয়ে প্রথমে বচসা শুরু হয়।
সেই বচসা হাতাহাতিতে গড়ায়। রিনা দেবীর চুলের মুঠি ধরে তাঁকে বেধড়ক মারধর করেন অরিন্দম বাবু। বিষয়টি বিজেপি–র ওপরমহলে জানানো হয়েছে বলে খবর। অভিযুক্ত অরিন্দম রায় এই নিয়ে যদিও মুখ খোলেননি। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। বিজেপির অন্যান্য নেতার তরফ থেকেও বিষয়টিতে কোন প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে গতকালের ঘটনার পর বিজেপির আদি এবং নব্যের মধ্যেকার দ্বন্দ্ব আরো প্রকাশ্যে চলে এলো সবার সামনে, যা চলমান বিধানসভা নির্বাচনে বিজেপির জন্য অস্বস্তির কারণ হতে পারে বলে মনে করছেন অনেকে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories