Saturday, September 5, 2026
28 C
Kolkata

পরলোকগমন করলেন মাওলানা ওয়ালি রহমানি

 

নিখিল ভারত মুসলিম ব্যক্তিগত বিধান পর্ষদ (AIMPLB)-এর সাধারণ সম্পাদক মাওলানা ওয়ালি রহমানি আজ দুপুরে পাটনায় ইনতিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন— আমরা তো আল্লাহর জন্য এবং তাঁরই দিকে আমাদের প্রত্যাবর্তন)।
তিনি সপ্তাহখানেক ধরে অসুস্থ ছিলেন। পাটনার পরশ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। কয়েকদিন আগে তিনি করোনার প্রতিষেধক নিয়েছিলেন।
বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ সৈয়দ ওয়ালি রহমানি ছিলেন ইমারতে শরিয়া বিহার, উড়িষ্যা ও ঝাড়খন্ডের আমির। তাঁর জন্ম ৫ জন্য ১৯৪৩।

তাঁর পুত্র মাওলানা মিন্নাতুল্লাহ রহমানিও স্বনামধন্য ব্যক্তিত্ব। সৈয়দ ওয়ালি রহমানি ‘রহমানি ৩০’-এর প্রতিষ্ঠাতা, যা প্রতিষ্ঠিত হয় ২০০৯ সালে। রহমানি ৩০ মুসলিম-অমুসলিম নির্বিশেষে দুঃস্থ পরিবারের মেধাবী শিক্ষার্থীদের আইআইটি, জেইই, এনইইটিসহ অন্যান্য প্রফেশনাল কোর্সের ফ্রি কোচিং দিয়ে থাকে।

১৯৭৪ থেকে ১৯৯৬ পর্যন্ত তিনি ছিলেন বিহার বিধান পরিষদের সদস্য (এমএলসি)। এছাড়াও তিনি পালন করেছেন বিহার বিধানসভার ডেপুটি স্পিকারের দায়িত্ব।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories