Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

মাস্ক পড়লে বিউটি পার্লার চলবে না, ফলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, আসামের স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত শর্মা

নিউজ ডেস্ক : উত্তর পূর্ব ভারতের রাজ্য আসামে বর্তমানে করোনা ভাইরাসের কোনো অস্তিত্ব নেই। তাই কোনো সামাজিক দূরত্ব বিধি মানার বা মাস্ক পরিধান করার প্রয়োজন নেই। দেশে যখন প্রাত্যহিক নতুন করোনা রোগীর সংখ্যা প্রায় এক লাখ হতে যাচ্ছে ঠিক সেইসময় আসামের স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এমনই বিতর্কিত মন্তব্য করে আবার শিরোনামে উঠে এসেছেন। এমনকি তিনি আসামে আসন্ন বিহু উৎসব নির্দ্বিধায় পালন করার জন্য সবাইকে ছাড় দিয়েছেন।

 

মাস্ক পরিধান করার ব্যাপারে তিনি লাল্লানটপ এর সঙ্গে সাক্ষাৎকারে বলেন, কেন্দ্রীয় সরকার বর্তমানে অর্থনীতির পুনরুজ্জীবনের ওপর গুরুত্ব আরোপ করেছে। এখন আসামে করোনা ভাইরাস এর কোন অস্তিত্ব নেই। তাই আমাদের অর্থনীতির প্রতি নজর দেওয়া দরকার। মাস্ক পরিধান করার এখন কোন প্রয়োজন নেই। মাস্ক পড়লে বিউটি পার্লারগুলো চলবে কিভাবে। কেন্দ্রের বিজেপি সরকারের তরফ থেকে বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমনের নয়া ঢেউ আছড়ে পড়ার পর জারি করা স্বাস্থ্যবিধি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন কেন্দ্রীয় সরকার এটি সারা ভারতের জন্য জারি করেছে, আসামের ক্ষেত্রে এই সর্তকতা তেমন একটা প্রয়োজন নেই কারণ এখানে বর্তমানে করনা ভাইরাসের প্রাদুর্ভাব নেই। তিনি আরো বলেন যখন করনা ভাইরাসের প্রাদুর্ভাব আবার শুরু হবে রাজ্যে তখন আমি সবাইকে আবার মাছ পরিধান করতে বলব যা লংঘন করলে প্রত্যেককে ৫০০ টাকা জরিমানা দিতে হবে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories