Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

মুর্শিদাবাদ ক্যারাটে স্কুলের উদ্যোগে ডোমকলে কিউ লেভেল গ্রেডিং এক্সাম ও সফল ছাত্রছাত্রীদের সংবর্ধনা

  ইমাম সাফি, মুর্শিদাবাদ :বিভিন্ন সময় আমাদের দেশে নারী,শিশুদের শারীরিক নির্যাতনের শিকার হতে হয় এমনকি পুরুষদেরও বিভিন্ন জায়গায় মবলিনচিং করে মারা হয়।নিজেদের আত্মরক্ষার কথা মাথায় রেখে ২০১৯ সালে ডোমকলে মুর্শিদাবাদ ক্যারাটে স্কুলের প্রতিষ্ঠা করে বাসিরুল ইসলাম সহ বিশিষ্টজনেরা। ডোমকল, ইসলামপুর, রেজিনগর, জঙ্গিপুর চারটি ব্রাঞ্চে প্রশিক্ষণ চালু রয়েছে ।

রবিবার ডোমকল ও ইসলামপুরের ছাত্রছাত্রীদের নিয়ে কিউ লেভেল গ্রেডিং এক্সামের আয়োজন করা হয়। এইদিন এক্সাম নিতে উপস্থিত ছিলেন আইএসকেএফ বেঙ্গলের সভাপতি এসকে লালু।এছাড়া উপস্থিত ছিলেন আইএসকেএফ বেঙ্গলের মুর্শিদাবাদ জেলা সভাপতি বাসিরুল ইসলাম, মুর্শিদাবাদ ক্যারাটে স্কুলের সেক্রেটারি আব্দুল মাতিন , ডোমকল ও ইসলামপুর ব্রাঞ্চের প্রশিক্ষক আলমগীর খান সহ মুর্শিদাবাদ ক্যারাটে স্কুলের অন্যান্যরা অধিকারিকগণ।
এক্সামের পাশাপাশি গত ৩ রা মার্চ থেকে ৯ ই মার্চ পর্যন্ত শ্রীলংকার কুরুনেগেলাতে অনুষ্ঠিত হয় “ভিক্টরি ইন্টারন্যাশনাল ভার্চুয়াল কাতা ক্যারাটে চ্যাম্পিয়নশিপ “। এই চ্যাম্পিয়নশিপের আয়োজক ছিলেন শ্রীলংকান ব্রাঞ্চ ।শ্রীলংকা,নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান, জাপান, চীন ,রাশিয়া, ইরাক, ইরান, ইন্দোনেশিয়া, সহ বিশ্বের মোট ২৪ টি দেশের এক হাজার দুই জন ক্যারাটে খেলোয়াড় অংশগ্রহন করে তার মধ্যে মুর্শিদাবাদ ক্যারাটে স্কুলের ১৫ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে । তাঁদের মধ্যে ২ টি স্বর্ণ, ১ টি রৌপ্য ও ৪ টি ব্রোঞ্জ পদক জয় লাভ করে। সকল জয়ী পদকপ্রাপ্ত প্রতিযোগীদেরকে পদক ও সার্টিফিকেট তাঁদের হাতে তুলে দেন এলাকার বিশিষ্টজনেরা ।
আইএসকেএফ বেঙ্গলের মুর্শিদাবাদ শাখার সভাপতি বাসিরুল ইসলাম বলেন “মুর্শিদাবাদ ক্যারাটে স্কুলের প্রতিযোগীরা জাতীয় ও আন্তর্জার্তিক বিভিন্ন প্রতিযোগিতায় ভালো ফল করেছে । বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, শ্রীলংকা, রাজস্থান সহ বিভিন্ন জায়গায় চ্যাম্পিয়নশিপে ভালো ফলাফল করেছে আগামীতে আরও ভালো ফল করবে বলে আশা প্রকাশ করেন ।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories