Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

ক্রিকেটার মঈন আলিকে আইএস জঙ্গির সাথে তুলনা করলেন – তসলিমা

নিউজ ডেস্ক : মুসলিমদের নিয়ে আবার বিতর্ক তৈরি করলেন বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন। এবার ইংল্যান্ডের তারকা ক্রিকেটার মঈন আলি সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে বসলেন তিনি। তসলিমার মতে, ক্রিকেটের সঙ্গে যুক্ত না থাকলে মঈন আলি নাকি সিরিয়ায় গিয়ে আইএস জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হতেন। আর তাঁর এই মন্তব্যের পরই সমালোচনার ঝড় ক্রিকেটদুনিয়ায়। খোদ ইংল্যান্ড জাতীয় দলের সতীর্থ জোফ্রা আর্চার মঈনের সমর্থনে মুখ খুলেছেন।

বর্তমানে আইপিএলে চেন্নাইয়ের খেলতে এদেশে রয়েছেন মঈন। দিনকয়েক আগে মঈন তাঁর জার্সিতে থাকা একটি অ্যালকোহল সংস্থার লোগো তুলে নিতে অনুরোধ জানিয়েছিলেন চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষকে। যেহেতু ইসলামিক ধর্মে অ্যালকোহলের প্রচার করা বারণ, সে কারণেই তিনি এই আরজি জানিয়েছিলেন। পরবর্তীতে তাঁর ভাবাবেগকে সম্মান জানাতে চেন্নাই কর্তৃপক্ষ মইন আলির জার্সি থেকে নির্দিষ্ট ওই সংস্থার লোগোটি তুলেও নেয়। সেই প্রসঙ্গেই তসলিমার এই ধরনের মন্তব্য। টুইটে বাংলাদেশের লেখিকা লেখেন, ”মইন আলি যদি ক্রিকেটের সঙ্গে যুক্ত না থাকতেন, তবে সিরিয়ায় গিয়ে আইএস-এ যোগ দিতেন।”

এই মন্তব্য করে নিজেই নেটিজেনদের কাছে ট্রোলড হন তসলিমা। প্রত্যেকেই তাঁর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। জাতীয় দলে মঈনের সতীর্থ জোফ্রা আর্চার তো তসলিমার উদ্দেশে পালটা টুইট করে লেখেন, ‘আপনি কি ঠিক আছেন? আমার মনে হয় না আপনি ঠিক আছেন’। পরবর্তীতে ওই টুইটটি আর না দেখা গেলেও অপর একটি টুইটে তসলিমা লেখেন, তিনি এটি ব্যাঙ্গাত্মকভাবে বলতে চেয়েছিলেন। যদিও আর্চার সেই টুইটটি রিটুইট করে লেখেন, “ব্যাঙ্গাত্মক? আপনি নিজেও হাসছেন না। আপনি যেটা করতে পারেন, সেটা হল ওই টুইটটি ডিলিট করে দিন।”

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories