Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

রোনাল্ডো আর দিবালার গোলে সিরি আ-র পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এলো রোনাল্ডোরা

অবশেষে জয়ে ফিরলো জুভেন্টাস । রোনাল্ডো আর দিবালার গোলে সিরি আ-র পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এলো রোনাল্ডোরা । তিন মাস পরে মাঠে ফিরে জ্বলে উঠলেন পাওলো দিবালা । শুধু জ্বলেই উঠলেন না করলেন গোল । দুই ম্যাচ পর লিগে আবারও জয়ের স্বাদ পেল জুভেন্টাস। গত রাউন্ডে তোরিনোর মাঠে ২-২ গোলে ড্র করে জুভেন্টাস । পাশাপাশি বেনেভেন্তোর বিপক্ষে ১-০ গোলে হেরেছিল ইতালির দলটি ।

এদিন নেপোলির বিরুদ্ধে ২-১ গোলে জয়লাভ করে ইতালিয়ান চ্যাম্পিয়নরা । ম্যাচের দ্বিতীয় মিনিটেই সহজ সুযোগ হাতছাড়া করে রোনাল্ডো । দানিলোর ক্রস থেকে ঠিকমতো হেড করতে পারেননি পর্তুগিজ ফরোয়ার্ড। তার মাথা ছুঁয়ে বল পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায় । তবে তার গোল পেতে খুব একটা দেরি হয়নি । খেলার ১৩ মিনিটের মাথায় গোল করে জুভেন্টাসকে এগিয়ে দেয় রোনাল্ডো ।

ফেদেরিকো চিয়েসার দূরন্ত পাস থেকে নিচু শটে গোল করেন রোনাল্ডো । এই গোলের ফলে ২৬ ম্যাচে ২৫টি গোল করে সিরি আ লিগে সর্বোচ্চ গোলদাতা হলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার । দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে । শুরুর তিন মিনিটের মাথায় জিওভান্নি দি লোরেন্সোর প্রচেষ্টা ব্যার্থ করেন জুভেন্টাস গোলরক্ষক বুঁফো । এরপর জুভেন্টাসও একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি । এরপর প্রায় তিনমাস মাঠের বাইরে থাকার পর দিবালা গোল করে ব্যবধান বাড়ান ।

রদ্রিগো বেন্তানকুরের পাস থেকে বাঁ পায়ের দূরন্ত শটে গোল করেন দিবালা । খেলার একদম অন্তিম মুহূর্তে স্পট কিকে ব্যবধান কমান নেপোলির ইনসিনিয়ে। এই জয়ের ফলে লিগ টেবিলে ২৯ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এলো জুভেন্টাস । ১ পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এসি মিলান । ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইন্টার মিলান ।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories