Friday, July 24, 2026
26.5 C
Kolkata

কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত ৫ তৃণমূল কর্মী, আহত আরো ৪ জন

নিউজ ডেস্ক : চলমান বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা প্রথম থেকেই বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ ছিল। বহু জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হওয়া ভিডিও দেখা গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর প্রকাশ্যে বিজেপিকে ভোট দেওয়ার জন্য ভোটারদেরকে বলছেন। এবার চতুর্থ দফার ভোটগ্রহণপর্ব চলাকালীন বিনা প্ররোচনায় গুলি করে ৫ তৃণমূল কর্মী হত্যা করেছে কেন্দ্রীয় বাহিনী, অভিযোগ তৃণমূল কংগ্রেসের। বিনা প্ররোচনায় তৃণমূল কর্মী সমর্থকদের ওপর কেন্দ্রীয় বাহিনীর গুলিতে আরো ৪ জন আহত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনা কোচবিহারের শীতলকুচিতে। মাথাভাঙার জোড়পাটকিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত ৫। এলাকায় সকাল থেকে কোনও উত্তেজনা না থাকা সত্ত্বেও গুলি চালিয়েছে বাহিনী। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকা।

বহু জায়গায় পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন সিআরপিএফ যতদিন না বিজেপির হয়ে কাজ করবে ততদিন আমরা তাদের বিরুদ্ধে বলতে থাকবো। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নির্বাচন কমিশন এই ব্যাপারে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় বাহিনীর কাছে।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories