Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

ফের বিজেপিকে ভোট দিতে চাপ বাহিনীর,অস্বীকার করায় মারধর,মহিলাদের ভাগ্যে জুটল অশ্রাব্য গালিগালাজ

নিউজ ডেস্ক : প্রথম থেকেই কেন্দ্রীয় বাহিনীর বিভিন্ন সদস্য বিজেপি ভোট দিতে চাপ দিয়ে আসছে। বারবার এমন অভিযোগ নির্বাচন কমিশনের কাছে যাওয়া সত্ত্বেও এ ব্যাপারে এখনো পর্যন্ত বাহিনীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে ঘুরে বেড়াচ্ছে বহু গুন্ডাবাহিনীর সদস্য। তারাই ভোটারদেরকে বিজেপিকে ভোট দিতে চাপ দিচ্ছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের।

আর আজকে হাওড়ার পাঁচলা বিধানসভা কেন্দ্রে ও বিজেপিকে ভোট দিতে বলে বাহিনীর সদস্যরা। অস্বীকার করায় তৃণমূল এজেন্টদের মারধরের করে কেন্দ্রীয় বাহিনী। কারও হাতে চোট লেগেছে, তো কারও আবার মাথা ফেটেছে। এমনকী, মহিলাদেরও রেয়াত করা হয়নি বলে অভিযোগ। শাসকদলের দাবি, তাঁদের আশ্রাব্য গালিগালাজ করেন আধা সামরিক বাহিনীর জওয়ানরা। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছ়ড়িয়ে ছড়াল ১৮৫ নম্বর বুথে।

আজ সকালেও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা গুলি চালিয়েছে কোচবিহারের শিতলকুচিতে। সেখানে তাদের বিনা প্ররোচনায় চালানো গুলিতে মৃত্যু হয়েছে ৫ জন তৃণমূল কংগ্রেস কর্মীর। কিন্তু নিজের পদমর্যাদার তোয়াক্কা না করে প্রধানমন্ত্রী পদে আসীন মোদি তাদেরকে গুন্ডা বলে অভিহিত করে আজ শিলিগুড়িতে এক জন সভায়। আপাতত সেখানে ভোটগ্রহণ পর্ব স্থগিত রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই ঘটনায় বিজেপি নেতা স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories