Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

বুথের মধ্যে বিজেপির পোলিং এজেন্টের রহস্য মৃত্যু,তদন্তের নির্দেশ কমিশনের

সকালে পঞ্চম দফার ভোট শুরুর কয়েক ঘণ্টার মধ্যে রহস্যজনকভাবে মৃত্যু হল বিজেপির পোলিং এজেন্টের। ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য ওই বুথে বন্ধ রাখা হয় ভোটগ্রহণ। ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার কামারহাটির ১০৭ নম্বর বুথে। বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

 

মৃত ওই এজেন্টের নাম অভিজিৎ সামন্ত। ভোট শুরু হওয়ার আগে নির্ধারিত সময়েই তিনি পৌঁছে যান বুথে। কিছুক্ষণ পর হঠাৎই অসুস্থ বোধ করেন তিনি। শুরু হয় বমিও। সেখানে উপস্থিত ভোট কর্মী এবং অন্য দলের পোলিং এজেন্ট দেখলেও বিষয়টিকে প্রথমে গুরুত্ব দেননি। তার বেশ কিছুক্ষণ পর তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা অভিজিৎকে মৃত বলে ঘোষণা করে।

 

এই ঘটনার জেরে প্রশ্নের মুখে ওই বুথের দায়িত্বে থাকা ভোটকর্মীদের ভূমিকা। কেন অভিজিতের অসুস্থতা নজরে পড়া সত্ত্বেও তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হল না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই এই ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। তবে এখন ভোটগ্রহণপর্ব স্বাভাবিক ছন্দে এগিয়ে চলেছে বলে জানা গেছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories