Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

রমজানের পর এবার ঈদের দিনও মুসলিম এলাকায় ভোটের আয়োজন কমিশনের! ফুঁসছে মুসলিমরা

নিউজ ডেস্ক : ভোট আমাদের ইচ্ছা মতোই হচ্ছে। গতকালই এই কথাই বলেছেন দিলীপ ঘোষ। আর বিরোধীদের বরাবরের অভিযোগ, মুখ্য নির্বাচন কমিশনের হিসাবে সুনিল আরোরা যতগুলি রাজ্যে ভোট পরিচালনা করেছেন প্রায় সব জায়গাতেই তিনি সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করেছেন বিজেপিকে। তবে বিদায়ে যাওয়ার সময় ও ঠিক তেমনি একটা কাজ করলেন তিনি। মুর্শিদাবাদের মুসলিম অধ্যুষিত এলাকা সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে পুনঃ নির্বাচনের ঘোষণা করা হলো ঠিক ঈদের দিনেই। রমজানে ভোট আয়োজন করে এমনিতেই অসন্তুষ্ট মুসলিমরা। তার উপর এবার ভোট ঈদের দিনে। স্বাভাবিকভাবেই ওই দিনে যোগাযোগ মাধ্যমগুলোতে মুসলিমরা ভোট দিতে যাবেন না বলে ভোট বয়কট এর ডাক দিয়েছেন অনেকে। আর সে ক্ষেত্রে সরাসরি সুবিধা হবে বিজেপির।

 

 

২৬ এপ্রিল অর্থাৎ সপ্তম দফায় সামশেরগঞ্জ (Samsherganj) আসনে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু গত ১৫ এপ্রিল ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রেজাউল হক করোনায় প্রয়াত হন। কংগ্রেস প্রার্থীর মৃত্যুতে নিয়ম মেনে বাতিল করতে হয় সামশেরগঞ্জ কেন্দ্রের নির্বাচন। জেলা প্রশাসনের তরফে জানানো হয়, নিয়ম মেনে পরে ওই দুই কেন্দ্র ভোটের দিন ঘোষণা করা হবে। অন্যদিকে, জঙ্গিপুর কেন্দ্রেও ২৬ এপ্রিলই ভোট হওয়ার কথা ছিল। এই কেন্দ্রেও থাবা বসায় করোনা। ১৬ এপ্রিল মৃত্যু হয় এই কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী তথা আরএসপির (RSP) লোকাল কমিটির সম্পাদক প্রদীপ নন্দীর। যথারীতি ওই কেন্দ্রেও ভোট পিছিয়ে দিতে হয়।

 

 

সোমবার ওই দুই কেন্দ্রেই ভোটের দিন ঘোষণা করেছে কমিশন (Election Commission)। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ওই দুই কেন্দ্রে ভোট হবে ইদের দিন অর্থাৎ আগামী ১৩ মে। মনোনয়ন জমা দেওয়ার শেষদিন আগামী ২৬ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহার করা যাবে ২৯ এপ্রিল পর্যন্ত। দুই কেন্দ্রেই ফলাফল ঘোষণা করা হবে ১৮মে। মুশকিল হল, এই দুই কেন্দ্রেই ভোটারদের মধ্যে সংখ্যালঘুদের সংখ্যাই বেশি। স্বাভাবিকভাবেই ইদের দিন ভোট ঘোষণা হওয়ায় শুরু হয়েছে বিতর্ক। ইতিমধ্যেই উপনির্বাচনের দিন বদলে দেওয়ার দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। অনেকে সোশ্যাল মিডিয়ায় ভোট বয়কটের দাবিও জানাচ্ছেন।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories