Wednesday, October 21, 2026
25 C
Kolkata

ভারত রেডলিস্ট ভুক্ত দেশ, টেস্ট চ্যাম্পিয়নশিপ কী হবে

ইন্টারন্যাশানাল ক্রিকেট কাউন্সিল (ICC) বড় বিবৃতি জারি করল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে। এই টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে খেলবে ভারত ও নিউজিল্যান্ড। ১৮ জুন সাদাম্পটনে আয়োজিত হবে এই টুর্নামেন্ট। আইসিসি জানিয়ে দিল এখনও অবধি এই সূচি মেনেই খেলা হবে ফাইনাল। আসলে গণ্ডগোলের শুরু ভারতকে ব্রিটেন রেডলিস্ট ভুক্ত দেশ ঘোষণা করার পর। ব্রিটেনের নাগরিক যাঁরা তাঁরা দেশে ফেরার পর ১০ দিন হোটেলে কোয়ারেন্টাইন পিরিয়ড কাটিয়ে তবে দেশে ঢুকতে পারবেন। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে (Covid19 Second Wave) গোটা ভারত পর্যদুস্ত।

আইসিসি অবশ্য এখনও বিশ্বাস করে জৈব সুরক্ষাবলয় মানলে ডাব্লু টিসি ফাইনালের সফল আয়োজন করতে পারবে। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা সোমবার গভীর রাতে জারি করা বয়ানে জানিয়েছে ইসিবি (ইংল্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড) এবং অন্যান্য ক্রিকেট বোর্ড দেখিয়েছে মহামারির মধ্যে কী করে আন্তর্জাতিক ক্রিকেট সফলভাবে আয়োজন করা যায়। আইসিসি আত্মবিশ্বাসী তারা সামনের দিনেও এভাবেই সাফল্যের সঙ্গে টুর্নামেন্ট আয়োজন করবে। তাই নির্ধারিত সূচি অনুযায়ি ব্রিটেনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন হবে জুন মাসেই।

এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সূত্র সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়া অবধি ভারতকে রেড লিস্ট থেকে সরিয়ে ফেলা হবে। মা প্রকাশে অনিচ্ছুক বিশ্বস্ত সূত্র জানিয়েছে , ”আমরা এখনও জানি না জুনে কী পরিস্থিতি হবে। যাত্রা সম্পর্কিত দিশা নির্দেশে প্রতি মুহূর্তে কোভিড পরিস্থিতির সঙ্গে বদলাচ্ছে। ”

তিনি আরও বলেছেন, এরকম হতে পারে সাদাম্পটনের রোজবোল সংলগ্ন হোটেলে রেড লিস্টের দেশ থেকে আসা ভারতীয় দলকে থাকার বিশেষ অনুমতি দেওয়া হবে। সেখানেই তৈরি হবে বায়োবাবল।

গার্ডিয়ানে প্রকাশিত সংবাদ অনুযায়ি এই রেড লিস্ট ভুক্ত দেশগুলির সঙ্গে কথা বলছে কী করে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করা যায়।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories