Saturday, September 5, 2026
28 C
Kolkata

আগাম খুঁড়ে রাখা হচ্ছে কবর! বাংলাদেশে ভয়াবহ করোনা পরিস্থিতি

নিউজ ডেস্ক : জীবিত মানুষের জন্য খুলে রাখা হচ্ছে কবর! হ্যাঁ, করোনা আঘাতের কারণে এমনই বিপদজনক অবস্থা বাংলাদেশে। মৃত্যু হয়নি এখনও, করোনা যুদ্ধে হাসপাতালে কোন এক শয্যায় কাতরাচ্ছেন কোন এক মুমূর্ষ রোগী কিন্তু তার জন্য বাংলাদেশের রাজধানী ঢাকায় বিভিন্ন কবরস্থানে কবর আগাম প্রস্তুত করে রাখা হচ্ছে। এমনি এক কবরস্থান ঢাকার রায়েরবাজার। চারিদিকে নিভৃত শান্ত পরিবেশ বিদীর্ণ করে দিনের মধ্যে বারবার গোরস্থানটিতে ঢুঁকছে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া বহু মানুষের লাশবাহী অ্যাম্বুলেন্সগুলো। তবে সেখানে ওই মৃতদেহগুলোর জানাজা বা কাফনের জন্য উপস্থিত থাকতে দেখা যাচ্ছে না তেমন কাউকে। দুই-একজন খুব ঘনিষ্ঠ ব্যক্তির উপস্থিতিতে কোনো রকমে দাফন সম্পন্ন করা হচ্ছে সেখানে। ইতিমধ্যে ১১০৩ জন করণ আক্রান্ত হয়ে এই গোরস্থানে চির আশ্রয় নিয়েছেন।

 

বাংলাদেশ করোনা পরিস্থিতি গত বছরের তুলনায় অনেক বিপদজনক আকার ধারণ করেছে। সে দেশের সরকারি হিসাব বলছে প্রতি ১৬ মিনিটে এখন মারা যাচ্ছেন একজন করণ আক্রান্ত রোগী। আর শতকরা ৫২ শতাংশ রোগী করোনার উপসর্গ দেখার পাঁচ দিনের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। গত মাসের তুলনায় বাংলাদেশে করণায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ৩২ শতাংশ। দেশটিতে করোনা সংক্রমনের শৃংখল ছিন্ন করার জন্য এক সপ্তাহের লকডাউন ঘোষণা করে বাংলাদেশ সরকার। কিন্তু লকডাউনে সেভাবে করোনা সংক্রমণ হ্রাস পায়নি এখনও।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories