Saturday, September 5, 2026
28 C
Kolkata

টিকার জন্য হাহাকার এর মধ্যেই কোভিশিল্ড টিকার প্রতি ডোজের দাম বাড়াল সেরাম ইনস্টিটিউট। রাজ্যকে ৪০০ টাকায় এক ডোজ টিকা বিক্রি করবে

রোজ লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। মোকাবিলার একমাত্র পথ টিকাকরণ। কিন্তু সেই টিকাই অমিল দেশে। কিছু রাজ্যে টিকার জন্য হাহাকার। এর মধ্যেই কোভিশিল্ড টিকার প্রতি ডোজের দাম বাড়াল সেরাম ইনস্টিটিউট। রাজ্যকে ৪০০ টাকায় এক ডোজ টিকা বিক্রি করবে পুনের সেরাম ইনস্টিটিউট। কেন্দ্র যদিও পাবে ১৫০ টাকায়। আর বেসরকারি হাসপাতালকে প্রতি ডোজ ৬০০ টাকায় বিক্রি করবে আদর পুনাওয়ালার সংস্থা।
তবে সংস্থার তরফে জানানো হয়েছে, বিদেশি টিকার একটি ডোজের দাম এর থেকে অনেক বেশি। এক ডোজ বিদেশি টিকার দাম ৭৫০ থেকে ১৫০০ টাকা।
কেন্দ্রের নতুন নীতি অনুসারে মোট উত্‍পাদিত টিকার ৫০ শতাংশ কেন্দ্রকেই দিতে হবে। বাকি ৫০ শতাংশ রাজ্য এবং বেসরকারি হাসপাতালকে দিতে হবে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories