Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

ফের শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেন মদন মিত্র

ফের শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেন মদন মিত্র (Madan Mitra)। আজ অর্থাত্‍ বুধবার দুপুরেই তাঁর শ্বাসকষ্টের মাত্রা বৃদ্ধি পাওয়ায় তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) ভর্তি করানোর সিদ্ধান্ত নেয় মদন মিত্রের পরিবার। এস এস কে এম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে চিকত্‍সাধীন রয়েছেন তিনি। উল্লেখ্য, এর আগে পঞ্চম দফা ভোটের দিনও অসুস্থ হয়ে পড়েছিলেন তৃণমূল নেতা মদন মিত্র। সেদিন স্থানীয় এক কার্যালয়ে নিয়ে গিয়ে তাঁকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হয়। এরপর প্রাথমিক চিকিত্‍সায় সুস্থ হয়ে উঠলেও আজ সকালে ফের গুরুতর অসুস্থ বোধ করেন মদন।

পঞ্চম দফা নির্বাচনের দিন সকালে দক্ষিণেশ্বরে হালকা মেজাজে পুজো দিলেও শেষ বেলায় অসুস্থ হয়ে পড়েন প্রবীণ নেতা। সেই সময় চিকিত্‍সকরা বলেছিলেন ভয়ের কিছু নেই, ভোটের দিন একটু বেশি স্ট্রেস এবং প্রখর গরম থেকেই এমনটা হয়েছে। সুগার-প্রেসার সব রিপোর্ট ঠিকই আছে বলেও জানানো হয়েছিল চিকিত্‍সকদের তরফে। পরে একবার ইসিজি করানোর পরামর্শও দেওয়া হয়েছিল।

কিন্তু সেই পরীক্ষা করার আগেই ফের এদিন অসুস্থ হয়ে পড়লেন তৃণমূলের কামারহাটি (Kamarhati) কেন্দ্রের প্রার্থী।

গত শনিবারই এই কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সেদিন সকাল থেকে বিকাল পর্যন্ত খোশমেজাজ লাল হুড খোলা জিপে এক বুথ থেকে আর এক বুথে ঘুরতে দেখা গিয়েছিল মদন মিত্রকে। পরে বিকালের দিকে শ্বাস কষ্ট জনিত অস্বস্থি বোধ করেন তিনি। রথতলার একটি দলীয় কার্যালয়ে তাঁর প্রাথমিক চিকিত্‍সা করানো হয়েছিল সেদিন। বারবার মদন মিত্রের এভাবে অসুস্থ হওয়ার খবর উদ্বেগ বাড়াচ্ছে তৃণমূলের (TMC) কর্মী-সমর্থকদের মনে। আপাতত এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়ে উডবার্ণ ওয়ার্ডে চিকত্‍সাধীন রয়েছেন মদন মিত্র।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories