Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

কেন্দ্র কোভিশিল্ডের একটি ডোজ পাবে মাত্র ১৫০ টাকায় ,রাজ্যগুলি ৪০০ টাকায়

আগামী ১ মে থেকে ১৮ বছরের উপরেও যে কেউ করোনা ভ্যাকসিন (Corona Vaccine) নিতে পারবেন। আর তার ঠিক আগেই সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (SII) জানালো, সরকারি হাসপাতালে কোভিশিল্ডি (Covisheild) ভ্যাকসিন মিলবে ৪০০ টাকায়। বেসরকারি হাসপাতালগুলিতে এই ভ্যাকসিন বিক্রি হবে ৭০০ টাকায়।

যদিও কেন্দ্র আগের নির্ধারিত মূল্য অর্থাত্‍ ডোজ প্রতি ১৫০ টাকাতেই এই টিকা পাবে। অর্থাত্‍ কেন্দ্রীয় সরকারের হাসপাতালেই সবথেকে সস্তায় মিলবে এই টিকা। সিরাম ইনস্টিটিউটের দাবি, দাম বাড়লেও এই টিকা বিদেশের টিকার থেকে দামে অনেকটাই সস্তা। বিদেশে ডোজ প্রতি টিকার দাম ৭৫০ থেকে ১৫০০ টাকা বলে দাবি সিরাম ইনস্টিটিউটের।

কেন্দ্রের সিদ্ধান্ত অনুয়ায়ী, ৫০ শতাংশ টিকা থাকবে কেন্দ্রের জন্য। বাকি ৫০ শতাংশ ভাগ করে দেওয়া হবে রাজ্যগুলির হাসপাতাল ও বেসরকারি হাসপাতালে। তবে ১ মে থেকে ১৮ বছরের উপরে টিকাকরণ শুরু হলে প্রতিদিন ১২ লক্ষ অতিরিক্ত ডোজের প্রয়োজন পড়বে।

১ মে থেকে ১৮ বছরের উর্ধ্বে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করলেও ইতিমধ্যেই বেশ কিছু রাজ্যে টিকার ঘাটতি দেখা দিয়েছে। প্রসঙ্গত, গতকাল জাতির উদ্দেশ্য ভাষণ রাখার সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বার বার কোভিড (Covid-19) ভ্যাকসিনের উপে জোর দিয়েছেন। তাঁর কথায়, “আমাদের বিজ্ঞানীরা দিন রাত এক করে খুব অল্প সময়ে ভ্যাকসিন তৈরি করেছে। বিশ্বেরর সবচেয়ে সস্তা ভ্যকসিন ভারতেই পাওয়া যায়। আমাদের করোনার সঙ্গে লড়াইয়ের অনুপ্রেরণা এটাই স্বাস্থ্যকর্মীরা ও বরিষ্ঠজনের ভ্যাকসিন পেয়ে গিয়েছেন।”

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories