Saturday, September 5, 2026
28 C
Kolkata

‘একদম যাবি না’, সিবিআই এর তলব সত্বেও অনুব্রতকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক : নির্বাচনের আগে থেকেই কেন্দ্রের বিজেপি সরকার, সিবিআই ব্যবহার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অনুব্রত মণ্ডলের মতো তৃণমূল কংগ্রেসের শীর্ষ স্থানীয় নেতাদের বিপদে ফেলতে চাইছে বলে অভিযোগ করে আসছে শাসক দল। এবার নির্বাচন চলাকালীন গরু পাচার কাণ্ডে আবার এই মঙ্গলবার অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই। কিন্তু মুখ্যমন্ত্রী সরাসরি তার দলের একনিষ্ট কর্মীকে সিবিআই এর দপ্তরে যেতে নিষেধ করে দিয়েছেন বলে জানিয়েছেন।

 

মিনার্ভা থিয়েটারের সভায় মমতা (Mamata Banerjee) এ দিন বলেন,”এত ভীতু এরা জানেন! কাল কেষ্টর বাড়িতে গিয়েছে দুটো সিবিআইয়ের লোক। গিয়ে বলছে ২৭ তারিখে সিবিআই অফিসে আসুন। ২৯ তারিখে ওদের ইলেকশন। কেন যাবে ২৭ তারিখ সিবিআই অফিসে! ইলেকশন চলছে, গণতন্ত্রের প্রসেস চলছে। ইচ্ছেমতো ডাকছে। সে ইলেকশনের কাজ করবে না! সে একটা পার্টির প্রেসিডেন্ট। তার বাড়িতে চলে যাচ্ছে। বুঝুন ঠেলা। কোভিড নিয়ে চলে যাচ্ছে। যে কেউ ঢুকে যাচ্ছে। এখন কেউ ঢোকবার আগে টেস্ট করা উচিত।”

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আমি তাকে যেতে নিষেধ করে দিয়েছি। কারণ একটা ইলেকশন প্রসেস চলছে। এটা সম্পূর্ণ হলে যেতে বলেছি। তবে এই নির্বাচনের ঠিক আগে এই ভাবে তৃণমূল নেতাকে সিবিআই এর তলব আবার বিজেপি এবং সিবিআই এর যোগ সূত্র নিয়ে প্রশ্ন তুলে দেবে বলে মনে করছেন অনেকে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories