Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

কিভাবে IPL এ এত টাকা খরচ হচ্ছে,যখন মানুষ হাসপাতাল পাচ্ছে না,প্রশ্ন তুললেন অ্যান্ড্রু টাই

নিউজ ডেস্ক : দেশে করোনা সংক্রমনের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। রোগী ধারণের জায়গা নেই হাসপাতালগুলোতে। মৃতদেহের সৎকারের জন্য জায়গা নাই শ্মশান ঘাট, কবরস্থান গুলোতে। করোনা রোগীদের চিকিৎসার জন্য নেই পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহ। দেশের এই চরম বিপদের দিনেও রমরমিয়ে চলছে IPL এর আসর। খরচ হচ্ছে কোটি কোটি টাকা। তবুও নিরব জাতির বিবেক। কিন্তু বিদেশি প্লেয়াররা এই সময়ে এমন অর্থ অপচয়ের ব্যাপারে প্রশ্ন তুলে দিয়ে ধরিয়ে দিচ্ছেন আমাদের জাতি হিসেবে ব্যর্থতার মূল কারণ। অস্ট্রেলিয়ার তারকা পেস বোলার অ্যান্ড্রু টাই প্রশ্ন তুলে দিয়েছেন এই দুঃসময়ে আইপিএল এ এত বিরাট অঙ্কের অর্থ খরচের ব্যাপারে।

 

তিনি বলেন, কিভাবে কোনো দেশের সরকার এবং ফ্র্যাঞ্চাইজিগুলো আইপিএল এর পিছনে এত অর্থ খরচ করছে যখন সাধারণ মানুষ চিকিৎসার জন্য হাসপাতাল পাচ্ছে না? আইপিএল এ খেলোয়াড়দের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, এখনও আমরা খেলোয়াড়ের দৃষ্টিভঙ্গি থেকে বলতে পারি আমরা নিরাপদ কিন্তু এটা কি শেষ পর্যন্ত নিরাপদ থাকবে এমন? উল্লেখ্য ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার আইপিএল ছেড়ে দেশে ফিরে গেছেন করোনা পরিস্থিতির ভয়াবহতার কারণে। অ্যান্ড্রু টাই তাদের মধ্যে একজন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories