Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

ধরা পড়ল যোগী!UP থেকে বাংলায় করোনা রোগী,যোগীর মন্ত্রীরাও রাজ্যের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন

নিউজ ডেস্ক : উত্তর প্রদেশের হাসপাতালগুলিতে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার কোনো অসুবিধা নেই, নেই কোনো অক্সিজেনের ঘাটতি। তাই কোনো ব্যাক্তি যোগীর রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে কোনো রকম প্রশ্ন তুললে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করবে যোগী সরকার, এমন স্বভাবসিদ্ধ গুন্ডা সুলভ হুঁশিয়ারি দিয়েছিলেন যোগী নিজেই। কিন্তু আদতে পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত। উত্তর প্রদেশের করোনা সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে হাসপাতালগুলোতে, অক্সিজেনের অভাবে হচ্ছেনা যথাযথ চিকিৎসা, নেই পর্যাপ্ত সংখ্যক শয্যা ও। তা সত্ত্বেও প্রশ্ন তোলার উপায় নেই। কোথাও জানানো যাবে না কোনো অভিযোগ। বাধ্য হয়েই উত্তর প্রদেশের করোনা আক্রান্ত রোগীদের নিয়ে তাদের স্বজনরা ছুটছেন অন্যান্য রাজ্যে। উত্তর প্রদেশ থেকে করোনা আক্রান্ত এক রোগীকে তার পরিবারের সদস্যরা ৮৫০ কিমি পথ পাড়ি দিয়ে পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়া হাসপাতালে ভর্তি করিয়েছেন গতকাল।

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব বলেছেন এখন উত্তর প্রদেশ আর উত্তর প্রদেশ নেই এটা এখন করোনা প্রদেশ। যোগী আদিত্যনাথ ইচ্ছা করে সত্যকে বিকৃত করে, তথ্য গোপন করে রাজ্যের করোনা পরিস্থিতি দেশের সামনে লুকিয়ে রাখতে চাইছেন বলে অভিযোগ বিরোধীদের। শুধু বিরোধী নয় এমন অভিযোগ পাওয়া গেছে যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার মন্ত্রী, বিজেপির সাংসদ এবং বিধায়কদের কাছ থেকেও।

যোগী আদিত্যনাথ এর মন্ত্রিসভার মন্ত্রী সুনীল বারালার অভিযোগ, অক্সিজেন কিংবা জীবনদায়ী ওষুধের অপ্রতুলতায় প্রবল সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। যোগী যেন ব্যক্তিগত ভাবে এই সব বিষয়ে হস্তক্ষেপ করেন। এই ধরনের অভিযোগের মধ্যেই সোমবার যোগী আদিত্যনাথ আবারও দাবি করেন, বেড, অক্সিজেন কিংবা ওষুধ এসবের কোনও সমস্যাই নেই।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories